গো শালিকের গানের সুরেও,
মাগো আছি মোরা ডরে,
তীর ছুরিনি,ডিল মারিনি
যদি তোমার মাথার গোমটি নেয় কেড়ে।
মাগো তোমার চেয়ে নয়তো বড়,
বিত্তেবিভোর আর ক্ষমতা,
তোমায় নিয়ে থাকবো সুখি, চায় যে একটু স্বাধীনতা।
চড়াই পাখির ভূমিকা আজ চিলের মতো দেখে,
তোমায় নিয়ে দেখা স্বপ্ন চাপা দিতে হয় বুকে।
সূর্যের চেয়ে উত্তাপ যে আজ বালির মাঠে বেশি,
আত্মসুখের জন্যে দেখি ছাগল আর সিংহের রেশারেশি।

সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




