খাতা
০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আহা - তুমি যদি হতে
জীবনের বাঁকে চলার পথে
সোনালী মোড়কে বাঁধা
জীবনের সাদা খাতা
রূপার দোয়াতে তবে
সোনার কলম ডুবিয়ে
লিখে দিতাম প্রিয়া -
ছন্দে, গন্ধে, রঙ্গ রসে ভরা
অজর অমর একখানি
সোহাগী সোনালী সবুজ কবিতা;
প্রতি দিন প্রতি রাত হতো
এক একটি সোনালী পাতা
চুমে সোহাগে কাঁপা অঁধরে
লিখে দিলে মনের বারতা
জীবন যৌবন ধন্য হতো
প্রেমের কাব্য গাঁথা,
জীবনের বাঁকে চলার পথে
হতে যদি ওগো
জীবনের সাদা খাতা
ঘুচে যেতো তবে
দুঃখ হাহাকার আর
না পাওয়ার বিরহ ব্যথা;
স্মৃতির কাননে পুস্প ফোঁটে
প্রজাপতি উড়ে
বেদনা জাগায় বিরহী কাঁটা
বলো - ভুলি কি করে
স্মৃতির সরোবরে দোলে উঠে যবে
একটি কুঁড়ি ঘিরে দু'টো সবুজ পাতা
আজও কাঁদায় হাসায়
স্বপ্নে দেখে দেখে রাত কাটায়
হয় না এক দু'টো চোখের পাতা;
হতে যদি ওগো
জীবনের বাঁকে চলার পথে
আমার জীবনের সাদা খাতা
তোমায় পেলে এ জীবনে
হয়তো ঘুরে যেতো
জীবনের বাঁক চলার পথ,
তোমায় পাশে নিয়ে
রূপার পালঙ্খে শুয়ে
তবে চলতো সোনার রথ।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৫ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে...
...বাকিটুকু পড়ুনখোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুনরাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব...
...বাকিটুকু পড়ুনআপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন