
(১) ছায়া বৃক্ষ
অবুঝ বালিকা এসে দু'টো পাতা ছিড়ে নেবে
চঞ্চল বালক এসে অলক্ষ্যে দু'টো ঢিল ছুঁড়বে
খুনসুটি ভুলে উড়ে যাবে দু'টো মায়ার পাখী
তাই বলে ছায়া বৃক্ষ রেগে মেগে ন্যাড়া হয় কভে?
(২) স্বপ্ন জ্ঞাতি
হারিয়েছি ছন্দ, হারিয়েছি নয়নের জ্যোতি
হৃদয় তবু বুঝে নেয় হৃদয়ের স্বপ্ন জ্ঞাতি
যতই থাকো না দূরে সাত সমূদ্র ওপারে
হৃদয়ের উষ্ণতা পেতে আজও দু'হাত পাতি।
(৩) শোকরিয়ার সেজদায়
পৃথিবীর ধুলি কণা সহজ সবুজ সুন্দর রং দেখে মুগ্ধ হয়
যতই দেখি ততই অন্তরে জাগে মোর মহান প্রভুর ভয়
সহস্রাক্ষি অতিক্রম করে আরশের পানে তাকিয়ে চিত্তখানি
কুদরতি পায়ে শোকরিয়ার সেজদায় নত মোর শন্কিত হৃদয়।
_______________________________________________
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





