বিষকন্যা
০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

.
.
হলুদ ফুলের সর্ষে গাছে
তোমার চোখে সূর্য নাচে
কামুক সাপের ক্ষুব্ধ ফনা
বিষের বাটি হিরক কণা
উল্ঠে দিলে মুক্তো দানা
কণ্ঠে পরলে খাটি সোনা
দেহ মনের লেনাদেনা
মাটির গর্তে শস্য বোনা;
মেঘের 'পরে চাঁদ হাসে
কে যে কারে ভালবাসে
আধাঁর রাতে বাদুড় আসে
লক্ষ্মী পেঁচা প্যাচাল হাসে
রাত পোহালে সূর্য উঠে
খাঁচার পাখী বনে ছুটে
সর্ষে ফুলে প্রজাপতি
পায় যে খুঁজে অমরাবতী;
অমরাবতীর গাছে গাছে
সুর তোলে যে আলো নাচে
আলোর নাচে পেখম মেলে
মন ময়ূরী মন খেলে
রাগ-অনুরাগ, অভিমান
প্যাঁচার কণ্ঠে প্রেমের গান
মরা নদীর উজান গাঙ্গে
চাদেঁর হাসি বাঁধ ভাঙ্গে
সর্প-মণি তোমার হাতে
তোলে দেবো বাসর রাতে;
বিষের পেয়ালায় বিষ ঢেলে
সর্প যদি সুখ খোঁজে
সুখ দিও গো ভোগ পেলে
দেনা-পাওনার হিসেব বোঝে
পরিমাণে মধু ঢেলে
হিসেব করে বিষ খেলে
বিষ হয়ে যায় অমৃত
ভালবাসায় পরিণত;
তাই বলি কি শোন সোহাগী
ভালবাসার অনুরাগী
বিষ হরি হও বিষকন্যা
ভালবাসার ঝরণা।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে...
...বাকিটুকু পড়ুন
আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।
শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

জিম করা কি হারাম?হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর...
...বাকিটুকু পড়ুন
আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি...
...বাকিটুকু পড়ুন