হাসো - ২
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

.
হাসো - মুক্তা ঝরুক
মুক্তার চাষ হবে হৃদয়ে হৃদয়ে,
আবার হাসো -
চিড়ল দাঁতে - ফুলের ঠোঁটে
পুস্পেরা পরাজিত হয়ে
নত হোক তোমার পায়ে;
হাসো - প্রান খোলে হাসো
সূর্যের আলো ধার করে
পূর্ণিমার চাঁদের হাসি
ম্রিয়মান হবে লাজে - ক্ষণিক পরে;
হাসির দ্যুতিতে - হিরের ঝলক
ঝলসে দিয়ে নয়ন দু'টো
হাসির তূণে বিদ্ধ করে
বন্দী করেছ ওগো যারে
হৃদয়ের রূপালী কারাগারে
সেই আমি অধম প্রেমের আসামী
- যাবজ্জীবন দন্ড প্রাপ্ত কয়েদী;
পরাজিত এক প্রেমিক আমি -
ফুলের কাছে , পাখির কাছে
নদী আর এক সুহাসিনী নারীর
অনিন্দ্য সুন্দর হাসির কাছে;
বন্দী আমি শিকল বাঁধা পাখি
শিকল পায়ে তবু আমি সুখি
অজানা আনন্দ ঐশ্বর্য বৈভবে
ভরে যায় এই শূন্য হৃদয়খানি
চোখ ঝলসানো হৃদয় মাতানো
টোল ফেলা ঢেউ তোলা মিষ্টি হাসি
মুক্তার ঝলকে ফুটে উঠে যখন
তোমার দু'টি পুস্পিত ঠোঁটে।
হাসো তাই প্রিয়তমা - হাসো -
মুক্তা ঝরুক - ফুলের ঠোঁটে
আমি যে মুক্তা বণিক
মুক্তা কিনি হৃদয় দিয়ে।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন