somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০০৮ এর নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পরাজয়ের কারণসমূহ

০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[ক] সদ্য সমাপ্ত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবি সর্ম্পকে রাজনৈতিক মহলসহ সর্বস্তরে চলছে ব্যাপক আলোচনা। একদিকে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্হান, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রতিশ্রুতি জনগনকে ব্যাপকভাবে আকৃষ্ট করেছে। অপরদিকে বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রায় একই রকম ঘোষণা থাকলেও এই সব ঘোষণার উপর জনগণ আস্থা রাখতে পারছিলো না। এর কারণ সমূহ: [১] বিএনপি দুই তৃতীয়াংশ সর্মথন নিয়ে সরকার গঠন করলেও জনগণের প্রত্যাশা পুরণে তারা অনকটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। [২] অধিকাংশ বড় নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। [৩] নব ৩১ শতাংশ ভোটার জয় পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে {তরুন ভোটারদের মতে বিএনপির চাইতে আওয়ামী লীগ অনেক যোগ্য প্রার্থী দিয়েছে, এজন্য এবার প্রতীক নয় প্রার্থীকে বিবেচনা করে ভোট দিয়েছেন}। [খ] দূই- তৃতীয়াংশ সমর্থন নিয়ে সরকার পরিচালনার পর পরবর্তী নির্বাচনে পরাজয় বাংলাদেশের ইতিহাসে নতুন নয়। যেমন: {১} ১৯৪৬ সালে অবিভক্ত ভারতে সব মুসলিম আসন মুসলিম লীগ পেয়েছিল। কিন্তু দুই বছরের মধ্যে তারা জনপ্রিয়তা হারিয়ে ফেলেছিল। {২} একই ভাবে ১৯৫৪ সালে হক-ভাসানী-সোহরাওয়ার্দী নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট সবগুলো আসনে জয়লাভ করেছিল। কিন্ত তারপরেই দেশে দুর্ভিক্ষ দেখা দিলো। {৩} তেমনি ১৯৭৩ সালের মধ্যে সরকার অনেক প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করতে পারেনি। এবং {৪} শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। অতএব, অতীত থেকে শিক্ষা নিলে এবং জনগণের জন্য ভালভাবে কাজ করলে জনগণ তাদের রায় দিতে ভুল করে না। [গ] তাছাড়া {১} বিএনপি তিনভাগে বিভক্ত হয়ে পড়েছিলো: অধ্যাপক বদরুদৌজ্জা চৌধুরী, কণৈল অলি আহমেদ, সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়ার নেতৃত্বে বিএনপির একটি বড় অংশ বেরিয়ে যায়। {২} এ কারণে সাংগঠনিক ভাবে দলটি দর্বুল হয়ে পড়েছিলো। {৩} সেই সাথে বিগত দুই বছরে নেতা-কর্মীদের ব্যাপকভাবে গ্রেফতার ও নানান অপপ্রচার চলেছে বিভিন্ন মিডিয়ায় এবং জামায়াতে ইসলামীর বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী বা যুদ্ধাপরাধীর যে প্রপাগান্ডা চালানো হয়েছে তাও ভোটারদের মাঝে বিরুপ প্রভাব ফেলেছে। অবশেষে, বিএনপি সংসদে আসন কম পেলেও প্রায় ৪০ শতাংশ ভোট পেয়েছে। এতে বোঝা যায় জনগণের একটা অংশ তাদের সাথে রয়েছে। আওয়ামী লীগ যদি বিরোধী দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সরকার পরিচালনা করে, তাহলে অনেক সংকট সহজেই সমাধান হবে। তাই, উপরোক্ত কারণে বিএনপি ব্যর্থতার স্বীকার এবং আওয়ামী লীগ এ থেকে কতখানি শিক্ষা নেয় সেটাই এখন দেখার বিষয়।।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×