বেদের সম্পূর্ণ বাংলা অনুবাদ প্রসঙ্গ
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মের মূল বাণী আছে পবিত্র বেদে। হিন্দু ধর্মের মূল গ্রন্থ বেদ । পবিত্র এই গ্রন্থটি বাংলা ভাষায় সম্পূর্ণ অনুবাদ হয়েছে কিনা জানিনা। বেদের পূর্ণ অনুবাদ বা যত রকমের বেদ আছে যেমন শাম বেদ, অথর্ব বেদ ইত্যাদি আমার পড়ার খুব ইচ্ছে হয়। কিন্তু আংশিক বা যত সামান্য অনুবাদ চোখে পড়লেও পুরো অনুবাদ কখনো দেখিনি। এ ব্যপারে কারোর আগ্রহ আমার চোখে পড়েনি। লাখো লাখো বাঙ্গালি হিন্দু রয়েছেন যারা এই বাংলা ও ঐ বাংলাসহ সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছেন। জানিনা তারা বেদ নিজ ভাষায় কতটুকু পড়েন। তবে বেদের প্রকৃত জ্ঞান তথা সরাসরি আসল বেদ বা সম্পূর্ণ বেদ বাঙ্গালিদের হাতে পৌছন প্রয়োজন বলে আমি মনে করি।আশাকরি সম্মানিত হিন্দু পন্ডিতগণ এ ব্যাপারে নজর দেবেন। বেদের পূর্ণ বাংলা অনুবাদের খোজ মিলবে কিনা জানিনা। তবে খন্ডিত বা আংশিক বাংলা অনুবাদ আমার পড়ার কোন প্রয়োজন নেয়। পবিত্র বাইবেল ও পবিত্র কোরআন লাইব্রেরীতে পাওয়া যায় কিন্তু আজ অবধি পবিত্র বেদের পূর্ণ অনুবাদ চোখে পড়েনি। ইন্টারনেটেও বেদের পূর্ণ বাংলা অনুবাদ চোখে পড়েনি।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র...
...বাকিটুকু পড়ুন