somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরণ্যকের পুরানো সাইকেল।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আরণ্যকের পুরানো সাইকেল। বিকালে আরণ্যক সাইকেলটি মুছছে। ভাবছে অনেক পুরানো সাইকেল বটে। কিন্তু খুব চালু। তেল দিয়ে ভালো করে ঘসা মাজা করলে একটু ভালো পরিষ্কার হয়।বৃদ্ধ বাবা বাইরের বারান্দায় চা পান করছে। আরণ্যক প্রতিদিন বাবাকে চা বানিয়ে দেয়। প্রতিদিন সে নিজের জন্যে ও বাবার জন্যে চা তৈরি করে। বৃদ্ধ বাবাকে এক কাপ চা বানিয়ে দেওয়াটা তার জন্যে খুব তৃপ্তির কাজ।
বাবার চা পান করছে আর আরণ্যকের দিকে চেয়ে আছে।
আরণ্যক ভাবছে বাবা তাকে যদি একটি নতুন সাইকেল কিনে দিত তাহলে কতইনা ভালো হত। কয়েকবার চেয়েছিল বটে বাবা তেমন কোন সাড়া দেয়নি। তাতে আরণ্যকের তেমন কোন দুঃখ তার নেই। আরণ্যকের দুঃখ ভাবার সময় আছে। কিন্তু দুঃখ করার সময় নেই। সব সময় পড়ার চিন্তা। পড়াশুনার চিন্তায় তার অনেক সময় খাওয়ার কথা মনে থাকে না।
কাল সকালে এই সাইকেলে চড়ে আরণ্যক দশ কিলোমিটার অতিক্রম করে স্কুল যাবে। সময় লাগবে এক ঘন্টা। আরণ্যক সাইকেল ঠেলবে। সাইকেল চলাকালিন যকগুলো গুরুজনের সাথে দেখা হবে আরণ্যক তাদের সবাইকে সালাম দিবে। একটু একটু শীতের সময়। সাইকেল ঠেলতে ঠেলতে আরণ্যকের গা দিয়ে ঘাম বের হবে। সেই ঘাম দিয়ে খুব কটু গন্ধ বের হবে। প্রতিটি ঘামের ফোটা মাটিতে পড়বে। আর আরণ্যকের ভালো লাগবে।মনে হবে অনেক ঘাম বরে হচ্ছে সুতরাং সে অনেক বড় হয়েছে।
দৈনিক এক ঘন্টা সাইকেল ঠেলে যাওয়া আর এক ঘন্টা সাইকেল ঠেলে আসা আরণ্যক। বাংলার হাজারো ঘরে গ্রামের ছেলেরা এরকম সাইকেল ঠেলে স্কুল কলেজে যায় । সুতরাং এটা নতুন কিছু নয়। শত শত আরণ্যকের হাজারো ফোটা ঘাম বের হয়। এক সময় শত শত আরণ্যক পা হেটেও মাইলের পর মাইল পাড়ি দিয়ে স্কুলে যেত। এই সাইকেল চালিয়ে বহু দূরের পথ পাড়ি দেওয়ার সাধ শহুরের ছেলেরা কতটুকু পেয়েছে তা জানিনা। আরণ্যক ছাড়া আরও হাজার ছেলেরা কি ভাবতে ভাবতে সাইকেল চালিয়ে যায় তা জানিনা। রাস্তার শত শত গাছ আরণ্যকদের ছায়া দেয়। ছোট ছোট পোকা কখনো কখনো চোখে পড়ে। প্রজাপতি গায়ে উড়ে এসে। আরণ্যকের গায়ে প্রজাপতি বসলে আরণ্যক খুশি হয়। এই মাত্র কিশোর বয়স। আপন মা মারা গেছে । মা যখন পৃথিবী থেকে চলে গেল তারতো খুব কাঁদার কথা ছিল । কিন্তু আরণ্যকের কান্না চোখে আসেনি । মা মরে গেছে বটে । খারাপ লেগেছে। কিন্তু মরার পরে এখন সে তেরো বছর বয়সেই দোকান থেকে চুরি করে সিগারেট খেতে পারে। পাড়ার চাষার ছেলেদের সাথে রাতে পথে পথে ঘুরে বেড়াতে পারে। মা নেই বলেইতো এটা সম্ভব হচ্ছে।
সাইকেল চড়ে আসা যাওয়া । প্রতিটি প্যাডেলে । চাকার প্রতিটি ঘুরপাক। স্বর্গ নরকের চিন্তা। ইশ্বর কেন্দ্রিক চিন্তা। চাকায় কাদা লেগে গেছে , গরুর গবর লেগে গেছে। প্রতিবার চাকা ঘুরছে। আর বারবার গরুর গবরটি ঘুরে ঘুরে চাকার সাথে দেখা যাচ্ছে। আরণ্যক আকাশটা দেখছে। রাস্তার দুই দিকে মাঠ। মাঠ শেষ হলেই শহর। শহরের এক পাশে আরণ্যকের স্কুল । স্কুল শেষ করে আরণ্যক আবার সাইকেলে করে বাড়ী ফিরবে-ঠিক সন্ধা নাগাত।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×