somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাস্যকর শিল্প ও আধুনিক পন্য

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরিবর্তনের সময় চলছে এখন।ছোট বেলা থেকে শোনে আসা অনেক কথা ,ধারনা আজকাল ভিত্তিহীন।'লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে।আমাদের বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এই ধরনের কথা এখন বড়ই হাস্যকর।

কিন্তু কিছু বিষয়ে আমাদের ধারনা সেই সেকেলেই রয়ে গেল।যেখানে আজকাল সেলিব্রেটি নামক সুন্দরী ললনাদের লিকড্‌ হওয়া নগ্ন ভিডিও ক্লিপ এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এমনকি রিক্সাওয়ালাদেরও ফ্রি তে বিনোদন যোগাচ্ছে সেখানে আমার মনে হয় আমাদের আধুনিক সমাজের প্রেক্ষাপটে ইংরেজী prostitute নামক শব্দের অর্থ, বিশ্লেষণ এবং প্রয়োগে অনেকটা পরিবর্তন প্রয়োজন। আগে জানা ছিল যে বা যারা অর্থের বিনিময়ে নিজের শরীর অর্থপ্রদানকারীর শারীরিক বিনোদনের জন্য সমর্পণ করে তাকেই prostitute বলে।তাহলে যারা তারকা খ্যাতি লাভ কিংবা আধুনিকতার নামে যেখানে সেখানে শরীর বিলিয়ে বেড়াচ্ছে তাদেরকে কি নামে ডাকা হবে ?কিংবা রিলেশনশীপের নামে যারা শারীরিক আনন্দ লাভ করে breakup চাই বলে সম্পর্ক ভেঙে দিচ্ছে ,তাদেরকেই বা কি বলব?যেসব ছেলেরা এভাবে সম্পর্ক গড়ছে আর ভাঙছে তাদের কুলাঙ্গার বলাই শ্রেয়।কিন্তু মেয়েদের বেলায় কি বলা হবে?একটি লেখায় পড়েছিলাম ,সুন্দরী প্রতিযোগিতার নামে যখন stage এ আধুনিক ললনারা শরীর প্রদর্শন করে ,এবং তা খুটিয়ে পর্যবেক্ষন করে যখন বাহবা দেওয়া হয় তখন তাদের পিতা মাতার অনুভূতি কি?প্রশ্নটা বেশ যৌক্তিক।ধর্মীয় মূল্যবোধের কথা বাদ দেওয়া যাক।কিন্তু আমাদের সমাজ বা স্ংস্কৃতির উন্নয়নে এই ললনাদের ভূমিকা কি?আমাদের সংস্কৃতি ,সামাজিক মূল্যবোধ উন্নয়নে ফ্যাশন শো নামক শিল্পের ভূমিকা কি?একদিকে নারীকে পুরুষের বিনোদনের পন্য বানিয়ে এক শ্রেনীর লোক অর্থনৈতিক ভাবে লাভবান হবে অন্যদিকে একে নারী অধিকার বলে নারীর প্রতি সম্মান দেখানোর কথা বলবে?আরে সম্মান কি এত সস্তা ?পন্য হওয়া জিনিসের প্রতি কে সম্মান দেখায়।যারা বলে তারা নিজেরাও দেখায় না।শুধু নিজের স্বার্থে ব্যবহার করে লাভবান হয়।অনেক আধুনিক নারীরাও একে নারীর স্বাধীন চয়েজ বলে তাদের পেশাগত সম্মানের কথা বলে।যারা শরীর প্রদর্শন পূর্বক অর্থ উপার্জন করে তাদের জন্য করুনাই হয় ,সম্মান আসে না।আইটেম তো আইটেমই।নারী অধিকার মানে যদি হয় নারী শিক্ষা,সামাজিক অবস্থান তৈরি,ন্যায়বিচার প্রাপ্তি ইত্যাদি তবে আমি দৃঢ়চিত্তে তার সাথে একমত।এবং এই প্রকৃত অধিকার আদায় করতে হলে যে বিষয়গুলোর মাধ্যমে নারী অধিকারের নামে নারীকে পন্য বানানো হচ্ছে তার প্রতিবাদ করতে হবে।তা না হলে অধিকার আদায়ের চেষ্টা পিছিয়ে যাবে। অধিকারের কথা বলে যদি অধিকারের নামে নারীকে পন্য বানিয়ে অসম্মান করা হয় তবে নারী প্রকৃত অধিকার পাবে না।এটাই বাস্তবতা।



আগের ধারনায় prostitute বলতে যাদের কে বোঝায় তাদের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত।কারন তারা কেউ ইচ্ছাকৃতভাবে এই পেশায় আসেনি।তাদের এই অবস্থার জন্য সমাজ ও রাষ্ট দায়ী।নারী আধুনিক যূগে বিভিন্ন নামে যেভাবে পন্য হচ্ছে তাতে আর যাই হোক প্রকৃত নারী অধিকার এবং সম্মান অর্জন হবে না।পুরুষের পেছনেই পড়ে থাকতে হবে।সংস্কৃতি চর্চা কি আগে এদেশে হয়নি?এত সুন্দর সভ্য সংস্কৃতি কারই বা ছিল?কেন আধুনীকতার নামে একে ধ্বংস করা হচ্ছে?

বলতে পারেন এত কিছু থাকতে এই নিয়ে কথা বলা কেন?তাহলে বলতে হয় দেশে এত কিছু থাকতে শরীর প্রদর্শন করে অর্থ আয় করা এবং আমাদের এত সভ্য ,সুন্দর একটি ভারসাম্যপূর্ণ সংস্কৃতিকে অসভ্যতার দিকে ঠেলে দেওয়া কেন?আজকাল ফিজিক্যাল রিলেশন হবার পরেও কোন কারন ছাড়াই অনেকে সম্পর্ক ভেঙে দিচ্ছে।স্কুলে পড়ুয়া মেয়ে তার বান্ধবীকে ফোন করে বলছে,জানিস্ today i have lost my kissing virginity ।এটা কোন সংস্কৃতি?আমাদের দেশে যদি পুরোপুরি western culture চালু হয় এবং সবাই মেনে নেয় তবে আমিও নেব।কিন্তু কিছুটা western এবং কিছুটা বাংলা মিশিয়ে fusion নামে যে আধুনিক prostitution তৈরি করা হচ্ছে তার প্রতি ধিক্কার জানাই।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

×