এই তো ক'দিন আগেই শেষ হয়ে গেলো ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপ নিয়ে আমাদের আবেগ আর উন্মাদনার শেষ ছিল না। বাহারী পতাকায় ছেয়ে গিয়েছিলো দেশ। কারো কারো কর্মকান্ডে বরং মনে হওয়াটাই স্বাভাবিক ছিলো যে, এদেশের বুকে যেন অজস্র খন্ড খন্ড ব্রাজিল-আর্জেন্টিনার সৃষ্টি হয়েছে!! উন্মাদনায় হয়তোবা আমরা ঐ লাতিনদেরকেও ছাড়িয়ে গেছি।
আবার সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের কথাই ধরুণ। টাইগারদের শুভেচ্ছা জানিয়ে ফ্ল্যাশমব তৈরির যেন হিড়িক পড়ে গিয়েছিল সারা দেশে। আর কিছুতে না হোক, অন্তত খেলাধূলার উন্মাদনায় এজাতি অন্যদের অনায়াসে হারিয়ে দিতে পারবে।
উন্মাদনায় আবেগের বশেই হয়তো ঐ শত শত মাইল দূরের আটলান্টিক পাড়ের ব্রাজিল-আর্জেন্টিনার হারে এদেশের কোন তরুণী চোখের জলে ওড়না ভিজিয়ে ফেলে। ঠিক ঐ আবেগের কারণেই হয়তো এশিয়া কাপের ফাইনালে হারের পর সাকিব-মুশফিক এর চোখের জল দেখার পর কোন মধ্যবয়স্ক লোকের চোখের কোণে জল চলে আসে।
খেলাধূলাটা আমাদের কাছে যতোটা না প্রফেশনাল তার চেয়ে বরং ইমোশনাল ই বেশী।
সামাজিক বাস্তবতাই হোক বা পারিবারিক কারণ, হয়তোবা ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকেই খেলাধূলার প্রফেশনাল জগতে ঢুকতে পারে না। কিন্তু যেখানেই ঢুকুক সেখানেই তারা এই আবেগের জোরেই খেলে যায়। খেলাটা নিতান্তই তাদের ভিতরের টান, কোন অর্থের হাতছানি নয়।
ইফতেখারুল ইসলাম সৌরভ বুঝি ঠিক তাদের মতোই একজন।
সর্বশেষ আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন তিনি। ৬ ম্যাচে ৪ গোল করে অমর একুশে হলকে চ্যাম্পিয়ন করতেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সাথে ছিলো দুটো ম্যান অফ দ্য ম্যাচও।
এমনকি সর্বশেষ মেকানিক্যাল এর ডিপার্টমেন্টাল টুর্নামেন্টেও ME 2K9 কে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
কুয়েটের মাঠে এ পর্যন্ত তিনি ১টা হল টুর্নামেন্ট সহ ৪টা ডিপার্টমেন্টাল টুর্নামেন্টে অংশ নেন। এর মধ্যে হল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আর ডিপার্টমেন্টাল টুর্নামেন্টেও ২বার চ্যাম্পিয়ন হন এবং সর্বমোট গোল ২৩টি।সাথে অমর একুশে হল ফুটবল টিমের ক্যাপ্টেনও ছিলেন তিনি।
এ তো গেল ফুটবল, এবার তার ক্রিকেটের হিসেবে আসি। ক্রিকেটেও ডিপার্টমেন্টাল টুর্নামেন্টে ( লং পিচ ) ৩ বার চ্যাম্পিয়ন হবার রেকর্ড আছে তার। আর তার নিজের কাছে মনে রাখার মতো আরেকটি রেকর্ড আছে, লং পিচে ২কে৯ এর হয়ে তিনি কখনো কোন ম্যাচ হারেননি। সাফল্য আছে শর্ট পিচ টুর্নামেন্টেও। ডিপার্টমেন্টাল শর্টপিচেও একবার চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। আর সর্বোপরি লং পিচে ডিপার্টমেন্টাল টুর্নামেন্টেও ২বার চ্যাম্পিয়ন, ME 2K9 এর মেকানিক্যাল লীগে ২বার রানার্সআপ এবং ১বার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।
"যে রাঁধে সে চুলও বাঁধে!!", ঠিক যেন এই কথাটির মতো তার ক্ষেত্রেও বলা যায়, "যে গোল করে সে রানও করে!!"
কুয়েটের বাইরেও তার খেলাধূলায় সাফল্য আছে।
চিটাগং পাইরেটস দলের হয়ে একবার পিয়াল স্মৃতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব আছে তার।
তার ব্যাপারে একটি এপিক ইনফরমেশন এখনো বাকি আছে। শুরুতেই বলেছিলাম এদেশের মানুষ এখনো খেলাধূলাকে প্রফেশন হিসেবে মেনে নেয়নি। অধিকাংশ শিক্ষিত বাবা-মা তাদের সন্তানদের সাকিব আল হাসান বানানোর আগে ডাক্তার-ইন্জিনিয়ার ই বানাতে চায়। ভূলে যাবেন না, সাকিবের বাবাও কিন্তু শুরুতে তার ছেলেকে ক্রিকেটার বানাতে চায়নি।
আসল কথায় আসি এবার, ক্লাস সিক্সে পড়ার সময় অনুর্ধ্ব-১৫ বয়সভিত্তিক জাতীয় দলের ১০০ জনের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছিলেন ইফতেখারুল ইসলাম সৌরভ। কিন্তু তারপরে তিনি কেন খেলাধূলাকে আরো সিরিয়াসলি চালিয়ে জাননি, সে কারণটা আমাদের অজ্ঞাতই রয়ে গেছে। কে জানে, একজন প্রকৌশলী পাবার বদলে হয়তো আমরা একজন দেশসেরা ক্রিকেটারও পেয়ে যেতাম।
খেলাধূলাময় তার এই জীবনে কিছু ব্যতিক্রমী সাফল্যের স্বাদও আছে। গণিত অলিম্পায়েডের আঞ্চলিক পর্যায়ে ( রংপুর অঞ্চল ) দুই বার রানার্সআপ হয়েছিলেন তিনি।
মানুষ হিসেবে বরাবর ই তিনি অনেক নম্র,ভদ্র আর শান্ত!!তার ব্যাপারে তার এক ঘনিষ্ঠজনের একটি এপিক মন্তব্য আছে, "সাইজে মেসি, দৌড়েও মেসি, দেখতেও অনেকটা মেসি। যদিও ব্রাজিলের সাপোর্টার!!"
ফেসবুক আইডিঃ http://www.facebook.com/PKhorgos
লিংক: Click This Link
#19 ইফতেখারুল ইসলাম সৌরভ ( মেকানিক্যাল, ২কে৯ )
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দেশভাগের পর-

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন
হায়ার সেলফ্

শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন
এফএম রেডিও

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন
ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান
এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।