somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলচ্চিত্র ইতিহাস - 3 ঃ সৃজনশীল শিল্প মাধ্যম

১৩ ই আগস্ট, ২০০৬ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চলচ্চিত্র বিশ্বের একটি সৃজনশীল শিল্প মাধ্যম হিসেবে স্বীকৃতি লাভের পর ইউরোপ ও আমেরিকায় একের পর এক শিল্পমানসম্পন্ন চলচ্চিত্র নিমর্াণ হতে থাকে। বিভিন্ন সালে নির্মিত আলোচিত ও বিখ্যাত ছবিগুলো এখানে উল্লেখ করা হলো।

1925 সাল ঃ
সের্গেই আইজেনস্টাইন বানালেন বিশ্বের সেরা চলচ্চিত্রটি "ব্যাটেলশিপ পটেমকিন (পতেমকিন)"। "ইন্টেলেকচুয়াল মন্তাজ" (Intellectual Montage ) ও ফ্রেমের জ্যামিতিক কম্পোজিশনের (Geometric Composition) অপার সম্ভাবনাময় ব্যবহার। চার্লি চ্যাপলিন বানালেন "গোল্ড রাশ" এবং পুদোভকিন বানালেন "মেকানিঙ্ অব দ্যা ব্রেইন"।

1926 সাল ঃ
পুদোভকিন বানালেন ম্যাঙ্মি গোর্কির উপন্যাস অবলম্বনে "মাদার"। সুলেশফ বানালেন "বাই দ্যা ল"। চলচ্চিত্রে "ক্রিয়েটিভ স্পেস" (Creative Space) বা "ক্রিয়েটিভ জিওগ্রাফী" ধারণার প্রচলন। এই ধারণা প্রয়োগে মুরনাউ বানালেন "ফাউস্ট", গ্যারস্ট বানালেন "সিক্রেটস্ অব এ সোল", ফ্রিজ ল্যাঙ্গঁ বানালেন "মেট্রোপলিস" এবং ফাহার্টি বানালেন "মোয়ানা"।

1927 সাল ঃ
জন রীড এর বই "দুনিয়া কাঁপানো দশ দিন" নিয়ে আইজেনস্টাইন বানালেন বিশ্বনন্দিত চলচ্চিত্র "অক্টোবর", "ইন্টেলেকচুয়াল মন্তাজ" এর ব্যাপক ব্যবহার। এই সময় বিশ্বের প্রথম সবাক চলচ্চিত্র তৈরী হলো "জাজ সিঙ্গার"। রেনে ক্লেয়ার বানালেন "দ্যা ইটালিয়ান স্ট্র হ্যাট", পুদোভকিন নিমর্াণ করলেন "দ্যা এন্ড অব সেইন্ট পিটার্সবার্গ" এবং আঁবেল গাঁস নিমর্াণ করলেন "নেপোলিয়ন"।

1928 সাল ঃ
লুই বুনুয়েল ও সালভাদর দালি বানালেন "আ শিঁয়ে আন্দালু", সুররিয়ালিস্টিক চলচ্চিত্রের গোড়াপত্তন। কার্ল ড্রেয়ার বানালেন "দ্যা প্যাশন অব জোয়ান অব আর্ক" এবং স্ট্রোহাইম বানালেন "কুইন কেলী"। এই সময়ে ওয়াল্ট ডিজনী শুরু করেন তাঁর "মিকি মাউস" এ্যানিমেশন সিরিজ।

1929 সাল ঃ
জিগা ভেতর্ভ বানালেন "দ্যা ম্যান উইথ দ্যা মুভী ক্যামেরা"। প্রামাণ্যচিত্রে সৃজনশীলতার উপস্থাপনা। তৈরী হলো জন গ্রিয়ার্সনের প্রামাণ্যচিত্র "ড্রিফটার্স" এবং ইয়োরিস ইভান্স এর "রেইন"। আইজেনস্টাইনের "জেনারেল লাইন" এর মাধ্যমে চরিত্রের শ্রেণীবিভাজন শুরু হলো।

1930 সাল ঃ
পাবস্ট বানালেন ব্রেশট এর "থ্রী পেনী অপেরা"। রেনে কেয়ার বানালেন "আন্ডার প্যারিস রুফ টপস্", দফচেস্কো বানালেন "আর্থ", লুই বুনুয়েল বানালেন "ল'এজ দর" ও ককতোঁ বানালেন "দ্যা ব্লাড অব এ পোয়েট"। অলিভিয়ার লরেন্স অভিনীত ছবি "টু মেনি ক্রুকস্" প্রদর্শিত হলো।

1931 সাল ঃ
এই সময় পাবস্ট "ক্যামেরা ডি শাফট", ফ্রিজ ল্যাঙ্গঁ "এম", চ্যাপলিন "দ্যা সিটি লাইটস্" ও মুরনাউ "ট্যাবু" বানালেন। আইজেনস্টাইন "কু্য ভিভা মেক্সিকো" (অসমাপ্ত) শুরু করলেন।

1932 সাল ঃ
"কিং কং" ছবিটির বিশাল বানিজ্যিক সাফল্য। স্পেনীয় কৃষকদের জীবনের দারিদ্র নিয়ে লুই বুনুয়েল বানালেন প্রামাণ্যচিত্র "ল্যান্ড উইদাউট ব্রেড"।

1933 সাল ঃ
"ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট" প্রতিষ্ঠিত। জামর্ানীতে নাৎসী পার্টি ক্ষমতায় আসার পর জামর্ান চলচ্চিত্র শিল্প গোয়েবেন্সর অধীনে চলে গেল। ফ্রিজ ল্যাঙ্গেঁর "দ্যা টেস্টামেন্ট অব ডঃ মাবুজ্যে" নিষিদ্ধ করা হলো। এই সময় ওয়াল্ট ডিজনী শুরু করেন "ডোনাল্ড ডাক" এ্যানিমেশন সিরিজ।

1934 সাল ঃ
জিগা ভেতর্ভ বানালেন প্রামান্যচিত্র "থ্রী সঙস অব লেনিন" ও ফাহার্টি বানালেন "ম্যান অব অ্যারান"। ভ্যাসিলিয়েফ ভাতৃদ্বয় বানালেন সোভিয়েত ইউনিয়নের প্রথম এক নায়ক ভিত্তিক কাহিনী চিত্র "চাপায়েভ"।

1935 সাল ঃ
বৃটেনের জেনারেল পোষ্ট অফিস (জিপিও) ফিল্ম ইউনিটের প্রযোজনায় হ্যারি ওয়াট বানালেন প্রামাণ্যচিত্র "নাইটেঙ্গেল" এবং বেসিল রাইট বানালেন "সঙ অব সিলোন"। জামর্ানীতে লেনী রিফেনস্টল বানালেন নাৎসী প্রোপাগান্ডা নিয়ে প্রামাণ্যচিত্র "দ্যা ট্রায়াম অব উইল"। আইজেনস্টাইন শুরু করলেন "বেজহিন মিডো" (অসমাপ্ত)। হরর্ মুভির জনক আলফ্রেড হিচকক বানালেন "দ্যা থার্টি নাইন স্টেপস্। নরম্যান ম্যাকলারেড সরাসরি নেগেটিভকে চিত্রিত করে প্রথম বিমূর্ত চলচ্চিত্র নির্মাণ করেন।

1936 সাল ঃ
চার্লি চ্যাপলিন বানালেন "মডার্ণ টাইমস্"। হলিউডের পুঁজিবাদী দূর্গেসমাজ বাস্তবতার প্রবেশ। তিরিশ দশকের অর্থনৈতিক মন্দার চিত্র কোন কোন ছবিতে, যেমন ফ্রাঞ্জ কাপরা'র "মিঃ ডীড গোজ টু টাউন"।

1937 সাল ঃ
জ্যাঁ রেনোয়া'র বিখ্যাত যুদ্ধ-বিরোধী মানবতাবাদী ছবি "দ্যা গ্রান্ড ইল্যিউশন" নিমর্াণ। ইয়োরিস ইভান্স আর্নেস্ট হেমিংওয়ে'র সহযোগিতায় স্পেনের গৃহযুদ্ধের পটভূমিকায় নিমর্াণ করেন প্রামাণ্যচিত্র "স্প্যানিশ আর্থ"।

1938 সাল ঃ
আইজেনস্টাইন বানালেন সবাক ছবি "আলেকজান্ডার নেভস্কি"। মার্ক দনস্কয় তাঁর গোর্কি ট্রিলজির প্রথম ছবি "চাইল্ডহুড অব গোর্কি" এবং বৃটেনে হ্যারি ওয়াট বানালেন প্রামাণ্যচিত্র "নর্থ সী"। রেনী রিফেনস্টল 1936 সালের বার্লিন অলিম্পিকের উপর ভিত্তি করে বানালেন "অলিম্পিয়ার্ড"।

1939 সাল ঃ
জন ফোর্ড বানালেন এপিকধমর্ী ওয়েস্টার্ণ ছবি "স্টেজকোচ" ও ভিক্টর ফেমিং বানালেন "গন উইথ দ্যা উইন্ড"। রেনোয়া বানালেন "দ্যা রুলস্ অব দ্যা গেম" এবং উইলিয়াম ওয়াইলার বানালেন লরেন্স অলিভিয়ার কে নিয়ে "উ্যদারিং হাইটস"। কাপরা বানালেন "মিঃ স্মীথ গোজ টু ওয়াশিংটন"। জন গ্রিয়ার্সন কানাডার জাতীয় ফিল্ম বোর্ডের প্রধান হলেন।

এর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু।

ছবি ঃ অস্ট্রেলিয়ান ফটোগ্রাফী, অক্টেবর 1991
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

নিউইয়র্কের ডায়েরী: ওয়েস্ট ভার্জিনিয়া থেকে লং-আইল্যান্ড

লিখেছেন কাছের-মানুষ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৫:৫৪


আমাদের সামার ভেকেশন চলছে এখন। প্রায় তিন মাসের ছুটি। এই ছুটিতে বসে না থেকে নিউইয়র্কের একটি ন্যাশনাল ল্যাবে জয়েন করলাম ভিজিটিং ফ্যাকাল্টি হিসেবে! গবেষণা করে যে পৃথিবীকে উদ্ধার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

×