প্রবচন - ১
৩০ শে জুন, ২০১০ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রবচন - ১ভালবাসা অপরাধ নয়। সত্যিকারের ভালবাসার অন্য কোন মানে নেই। একটা শিশুও ভালবাসা বুঝতে পারে। কেউ যদি কখনো ভালবাসা বুঝেও না বুঝার ভান করে তবে বুঝতে হবে সে নিজের সাথে প্রতাড়না করছে। যে নিজের সাথে প্রতাড়না করে সে ভালবাসা পাবার যোগ্য নয় বরং তাকে প্রবঞ্চক বলা যায়। যে প্রবঞ্চক সে নিজের জীবনে কখনো ভালবাসা ধরে রাখতে পারেনা। প্রকৃত অর্থে সে ভালবাসার মূল্য বুঝেনা, তাই তার জীবন কখনোই ভালবাসায় পূর্ণ হয়না। কোন ভালবাসাই তার মনকে প্রশান্তি দেয়না। কেউ যদি সত্যিই মনপ্রাণ দিয়ে কাউকে ভালবাসে আর তার পক্ষে যদি সেই ভালবাসার প্রতিদান দেয়া সম্ভব না হয় তবে সেই ভালবাসা প্রত্যাখ্যানের ভাষা হওয়া উচিৎ নমনীয় ও বিবেচনাপ্রসূত। জানানো উচিৎ এই ভালবাসা পাবার যোগ্য সে নয়, এমন ভালবাসা নেবার কোন সুযোগ তার নেই। সামাজিক, অর্থনৈতিক বা মানসিক যে কোন কারণেই হোক একজনের ভালবাসার প্রতিদান আরেকজনের না’ও দিতে পারে। সেটা কখনোই প্রতাড়নার সামিল নয়। বরং সেক্ষেত্রে জানানো যেতে পারে তার এই ভালবাসা অন্য কারো জন্য অমূল্য সম্পদ, ভাগ্যদোষে তার জন্য নয়। এই অকপট স্বীকারোক্তি কখনোই ছলনা বা প্রতাড়না নয় বরং সহজভাবে অপরাগতা প্রকাশ করাটাই বেশী মানবিক আর যে তা মেনে নেবে সেটা অবশ্যই তার মহত্বের লক্ষণ। ভালবাসা মানুষকে মহৎ করে। প্রতাড়না জীবনে শুধুই দীর্ঘঃশ্বাস বাড়ায়। যে সম্পর্কে ভালবাসা নেই সেই সম্পর্কের কোন স্থায়ীত্ব নেই। সত্যিকারের ভালবাসা দুজন মানুষের সম্পর্ক ও বিশ্বাসকে পোক্ত করে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।
তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।
আমি... ...বাকিটুকু পড়ুন

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ...
...বাকিটুকু পড়ুন
আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন
কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!
মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন