ছড়াকাব্য - ১৯
০২ রা জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছড়াকাব্য - ১৯তুমি আমি প্রেমময়
দুনিয়াটা তিতা,
যে যা বলে বলুক
তুমি আমি মিতা।
পথচলায় সাথী মোরা
হাতে রেখে হাত,
এভাবেই কেটে যাক
দিন আর রাত।
নিরাশার কালো ছায়া
আলো দিয়ে ঢেকে,
চোখে মুখে প্রত্যাশার
হাসি যাবো রেখে।
প্রেম খাতার হিসেবে
নেই ফাঁকি একআনা,
ভালবাসায় ঋণী মোরা
পুরোপুরি ষোলআনা।
দর দামে কিনে মন
ভাবে যারা সস্তায়,
দিনশেষে ভাঙ্গে মন
নিজ দোষে পস্তায়।
মেঘরোদ আলোছায়া
জীবনেরই প্রতিরূপ,
তুমি আমি প্রেমানলে
জ্বলে ওঠা সেই ধূপ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মি. বিকেল, ২২ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪৩

আজকাল অনুপ্রেরণা পাই না। সফল হতে নাকি জীবনের একটি ন্যারেটিভ দরকার। আমার সেটি নেই। সম্ভবত সান্ত্বনাকে আর সত্য বলে চালাতে পারছি না।
জীবনের কোনো পূর্বনির্ধারিত অর্থ নেই। মস্তিষ্ক স্মৃতি, ভয়, অভাব...
...বাকিটুকু পড়ুন২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুন