প্রিয়ন্তী
মা মনি তুমি কেমন আছো? তোমার আম্মু,আব্বু আমাকে তোমার সাথে কথা বলতে দেয় না।তোমার নানী,ছোট মামাও চায় না যেন আমরা তোমার সাথে কথা বলতে না পারি। হয়তো আমার বউ,বাবাও চায় না আমি আর অপমানিত হই।
কিন্ত আমার খুব কস্ট হয় জানো তোমার সাথে কথা বলতে না পেরে,তোমাকে দেখতে না পেরে,তোমাকে আদর করতে না পেরে।
তুমি বোধহয় এখন অনেক বড় হয়ে গেছো। তুমি এখন বড় আপু।স্কুলে পড়।
তুমি যখন প্রথম ভাগনি হয়ে জন্ম নিলে কতো আদর করতাম ।কোলেই ঘুমাতে কোলেই জাগতে।
আর এখন যেদিন প্রথম তোমার সাথে কথা বলতে দেয়নি আমি খুব কেদেছিলাম যেটা আমার বউ বুঝে ফেলেছিলো।
সেদিনও তোমার আম্মু তোমাকে ফোনটা দেয় নি।
জানো আমি খুব কেদেছি নামাজ পড়ে রাতে তোমার জন্য।
তুমি কি এখনো রাগ করে আছো আমাদের উপর।আসলে আমরা বড়রা যখন রাগ করি তখন খুব খারাপ আচরন করি।
দোয়া করি তুমি খুব বড় হও। কোনো কস্ট যেন তোমাকে স্পশর্ না করে।
আমাদের জনয কস্ট পেও ন।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


