কাজের সময় কাজী কাজ ফুরালে পাজি !!
ইমরান এইচ সরকারের কর্মসূচির কোনো অনুমতি না থাকলে পুলিশ তাঁকে বাঁধা দেবে কর্মসূচি করতে, পুলিশ লাঠিপেটা করবে (যা সচরাচর হয়), প্রয়োজনে পুলিশ তাঁকে গ্রেফতার করবে।
কিন্তু সাদা পোশাকের র্যাব কেন উঠিয়ে নিয়ে যাবে ???
কয়েক বছর আগে যখন অনুমতি না নিয়ে অনুমোদন না পেয়েও ইমরান যখন শাহবাগে দিনের পর দিনে আলীগের সরবরাহকৃত বিরিয়ানি খেয়ে লীগের স্বার্থ হাসিল করেছে, তখন র্যাব-পুলিশ কেন তাকে বাধা দেয়নি বা গ্রেফতার করেনি?
কাজের সময় কাজী কাজ ফুরালে পাজি !
যারা বিভিন্ন টিভি চ্যানেলে সরকারের তোষামোদী করে গলা ফাটান এই ঘটনা তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া হয়েছে যে সরকারের প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে ছুড়ে ফেলে দেওয়া হবে এবং প্রয়োজনে হেফাজতে ইসলামের সাথে দহরম মহরম চলবে।
বর্তমান সরকার ভিন্ন দল, মত, কাউকেই ছাড়বে না !! এটা তো গণতন্ত্রের পরিপন্থী।
কেউ কেউ বলে বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাসী!! এটাই কি গণতন্ত্রের নুমনা???



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

