somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রেল কর্মচারীদের ছত্রছায়ায় ৭৫ শতাংশ টিকিট কালোবাজারি!!

১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
##রেল কর্মচারীদের ছত্রছায়ায় ৭৫ শতাংশ টিকিট কালোবাজারি!!


##রেল বুকিং সহকারীদের ছত্রছায়ায় কালোবাজারি চক্রের সদস্যরা প্রায় ৭৫ শতাংশ টিকিট কেটে নেয়। এরপর টিকিটের কৃত্রিম সংকট দেখিয়ে চক্রটি বেশি দামে টিকিট বিক্রি করে। বছরের পর বছর এমনভাবে চলে আসছে ট্রেনের টিকিটের কালোবাজারি।

##ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন হয়ে প্রতিদিন ৬৪টি আন্তঃনগর ও ১৩২টি লোকাল যাত্রীবাহী ট্রেন চলাচল করে। ঈদ এলে ট্রেনের সংখ্যা আরও বেড়ে যায়। তবে ট্রেনের সংখ্যা বাড়লেও যাত্রীরা স্বাভাবিকভাবে টিকিট কাটতে পারেন না। কারণ ঈদের সময় কালোবাজারি চক্র বেশি সক্রিয় হয়ে ওঠে।

##এ চক্রের সঙ্গে শুধু টিকিট বুকিং সহকারী নয়, বুকিং মাস্টার থেকে শুরু করে সংশ্লিষ্ট স্টেশন মাস্টার ও ম্যানেজার জড়িত। বিশেষ কোটার নামেও চক্রটি টিকিট কেটে নেয়। এতে করে দ্বিগুণ দামে যাত্রীদের টিকিট কিনতে হচ্ছে।

##এভাবে চক্রটি কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। আবার অতিরিক্ত টাকায় টিকিট কিনে অনেক যাত্রী ঝামেলায়ও পড়ছেন। কারণ চক্রটি জাল টিকিটও বিক্রি করছে।

##রেলওয়ে সূত্র জানায়, স্টেশন মাস্টার ও সহকারী বুকিং মাস্টারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছে কালোবাজারিরা। এক একটি চক্র একাধিক স্টেশনও নিয়ন্ত্রণ করছে। অভিযোগ, দুই অঞ্চলের (পূর্ব ও পশ্চিমাঞ্চল) বাণিজ্যিক কর্মকর্তাদের সম্পৃক্ততা ছাড়া কাউন্টার থেকে টিকিট কালোবাজারি করা সম্ভব নয়।

##বুকিং মাস্টারদের সঙ্গে তাদের অবৈধ লেনদেন রয়েছে বলে জানা গেছে। রেলওয়ে বাণিজ্য বিভাগ, রেলওয়ে গোয়েন্দা বাহিনী সূত্র বলছে, প্রতিটি স্টেশনে টিকিট কালোবাজারি হচ্ছে। এ চক্রের সঙ্গে স্টেশন মাস্টার, ম্যানেজার, সহকারী বুকিং মাস্টার, রেলওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও জড়িত রয়েছে।

##খোদ রেলওয়ে সংশ্লিষ্ট বিভাগ সূত্র বলছে, সারা দেশে প্রায় ৪০০ টিকিট কালোবাজারি স্টেশন মাস্টার কিংবা সহকারী বুকিং মাস্টারদের সঙ্গে একটি নেটওয়ার্ক গড়ে টিকিট কালোবাজারি করে আসছে। একেকটি চক্র একাধিক স্টেশনও নিয়ন্ত্রণ করছে।

##এদিকে কালোবাজারি ঠেকাতে ট্রেনের টিকিটে যাত্রীর নাম, বয়স যুক্ত করাসহ পরিচয়পত্র দেখিয়ে টিকিট কাটার উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দেয়া হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। ভোক্তভোগী যাত্রীদের ভাষ্য, বাণিজ্য বিভাগে সম্পৃক্ত কর্মকর্তা থেকে শুরু করে কর্মচারীদের সম্পদের হিসাব দুদক কর্তৃক দেখা প্রয়োজন। অভিযোগ রয়েছে, দুই অঞ্চলের (পূর্ব ও পশ্চিমাঞ্চল) প্রধান বাণিজ্যিক কর্মকর্তার সম্পৃক্ততা ছাড়া বিশেষ করে কাউন্টার থেকে টিকিট কালোবাজারি সম্ভব নয়। বুকিং মাস্টারদের সঙ্গে তাদের অবৈধ লেনদেন রয়েছে বলে জানা গেছে।

##এদিকে টিকিট কালোবাজারি প্রতিরোধে সোচ্চার থাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের সাবেক বুকিং ক্লাক ইস্রাফিলকে (৬০) হত্যা করা হয়েছে। ২০১৩ সালের ৫ অক্টোবর কাউন্টারের ভেতর তাকে হত্যা করে তার কাছ থেকে ১৫ লাখ টাকা লুট করে নেয় দুর্বৃত্তরা।
Courtesy: Jugantor Online-10.06.2018

##########################################################################

#Corruption #Terrorism #Drug #Rape #Militancy

So Raise Your Voice Against #Corruption #Terrorism #Drug #Rape #Militancy For Better Bangladesh
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×