somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের টাকার নোট গুলো নিয়ে আমার কিছু কথা বলতে চাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের অর্থ বিনিময়ের মাধ্যম হল টাকার নোট। মানুষ তার জীবিকা চালায় অর্থের মাধ্যমে। আমার এক বড় ভাই বলেছিলেন, আমাদের দেশের টাকার নোট গুলো ২/৩ বছর পর পুরাতন হয়ে যায় বা ব্যবহারের উপযোগী থাকে না আমাদের টাকার নোট গুলোর স্থায়িত্ব কম। উন্নত দেশর নোট পরিবর্তন করার সময় ও তাদের নোট গুলো চক চক করে। আমাদের দেশের টাকা গুলো বর্তমানে আধুনিক করা হচ্ছে।
আমরা দেখতে পায় বিভিন্ন দেশের টাকা তে তাদের দেশের মহান নেতাদের ছবি থাকে। আমাদের দেশের টাকার নোট গুলোতে বর্তমানে জাতির পিতার ছবি দেয়া হচ্ছে এটা খুবই ভাল একটা উদ্যোগ। আমিও সাপোর্ট করি জাতির পিতার ছবি নোটে দেওয়া হোক। কিন্তু আমাদের দেশে জাতির পিতার মতো আরও কিছু নেতা ছিলেন যারা আমাদের দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাদের মধ্যে অন্যতম “মাওলানা হামিদ খান ভাসানী”। কিন্তু তাদের ছবি আমাদের দেশে কোন নোটে নেই! বিষয়টা দেখে আমার খুবই আজব লাগে। আমার এটা ভেবে খুব খারাপ লাগে, আমাদের দেশের মানুষের জন্য যে নেতারা জীবন দিয়ে গেছেন তাদের মূল্যায়ন আমরা করি না। আমি মনে করি বাংলাদেশের সব নোটে পর্যায়ক্রমে সকল মহান নেতাদের ছবি থাকা উচিত। মহান নেতাদেরকে জাতির পিতার পাশাপাশি রাখা উচিত।
আমি ব্যক্তিগত ভাবে “মাওলানা হামিদ খান ভাসানীর” একজন ভক্ত। তার জীবন যাপনের পদ্ধতি আমি ছোট বেলাতে বইতে পড়েছি এবং সেখান থেকেই আমি তার অন্ধ ভক্ত। তিনি অতি সাধারণ জীবন যাপন করতেন, তার জীবন চলার ধরন আমার খুব পছন্দ হয়। তিনি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, কিন্তু তার জন্মদিন অথবা মৃত্যু দিবস আমরা তেমন ভাবে পালন করি না। অনেকেই তাকে ভুলেই গেছি। তার মতো আরও অনেক মহান নেতা কে আমরা ভুলে গেছি। কিছুদিন আগে একটা পত্রিকা পড়ে জানতে পারলাম, পাঠ্য বই থেকে “মাওলানা হামিদ খান ভাসানীর” জীবনী বাদ দেয়া হয়েছে। আমার এই খবরটা শুনে খুব রাগ হল আবার শিক্ষা মন্ত্রনালয়ের উপর আফসোস হল। আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমরা আমাদের অতিত কে ভুলে যাচ্ছি।
আমার জানামতে পৃথিবীর সব থেকে সুন্দর নোট হল আমাদের জাতীয় পাখি দোয়েলের ছবির দুই টাকার নোট। কিন্তু সেই দুই টাকার নোট এখন আর প্রায় নেই বললেই চলে। এখন দুই টাকার নোটে জাতির পিতার ছবি আছে। কিন্তু আমি মনে করি জাতির পিতার ছবি ৫০টাকা, ১০০টাকা, ৫০০টাকা, ১০০০টাকার নোটে থাকলেই ভাল হতো। সামান্য দুই টাকার নোটে পরিবর্তন আনার কোন প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। মহান জাতির পিতার ছবি ১০০টাকার নোটের নিচে দেওয়া উচিত বলে আমি মনে করি না, কারণ তার স্থান অনেক উপরে।

আমি সরকার এবং বাংলাদেশ ব্যাংককে বলতে চাই, ৫টাকার নোটে যদি “মাওলানা হামিদ খান ভাসানীর” ছবি দেয়া হতো তবে কেমন হতো? আর ৭ জন বীর শহীদের স্মৃতিতে ৫০টাকার নোটে তাদের ৭ জনের ছবি দেয়া হতো তাহলে কেমন হতো? আমি আপনাদের বলব স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে সকল নেতারা অবদান রেখেছেন তাদের ছবি ৫টাকা-১০০টাকার নোট গুলোতে পর্যায়ক্রমে দিলে কেমন হতো। আমি আপনাদের প্রতি বিশেষ আবেদন রাখবো, দয়া করে ৭ জন বীর শহীদের স্মৃতিতে ৫০টাকার নোট প্রকাশ করুন। যদিও তারা জাতির পিতার মতো মহান নেতা নয় তবু তারা আমাদের দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন। এখনকার প্রজন্মের কাছে মহান নেতাদের এবং বীর শহীদদের পরিচিতি তুলে ধরুন যেমনটি করেছেন জাতির পিতার ক্ষেত্রে।

“কাউকে মনে কষ্ট দেবার বা কারো সন্মানে আঘাত হানার জন্য আমি এই ব্লগটি লিখি নাই। আমার কোথাও কোন ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ব্লগটি আমার একান্তই নিজের মতামত বা মনের কথা নিয়ে লেখা।”
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×