somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যারা জাতীয় পতাকা অবমাননা করেছে এবং যারা শহীদ মিনার ভেঙ্গেছে তাদেরকে আমি কিছু বলতে চাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাই আপনারা আস্তিক আপনারা আল্লাহর আদেশ মেনে আল্লাহর পথে চলেন। আপানারা আল্লাহর এবং নবীর জন্য জিহাদ করেন। নাস্তিকদের বিরুদ্ধে আপনারা এখন সজাগ হয়ে আছেন। আমি বলছি না আমি নাস্তিক, আমিও এক আল্লাহ তে বিশ্বাসী। আমার প্রিয় ব্যক্তিত্বের মানুষটি হলেন বিশ্বনবী।

আপনারা আল্লাহর এবং নবীকে অবমাননা করার জন্য নাস্তিকদের উপর হামলা চালিয়েছেন বা চালাচ্ছেন কিন্তু এমনটি করছেন কেন? তারা তো মুসলিম ঘরেই জন্মগ্রহণ করেছে। আপনারা তাদের বোঝাতে পারছেন না কেন? মহানবী তো নিজে নাস্তিকদের বুঝাতেন। তাহলে আপনাদেরও উচিত নাস্তিকদের বুঝানো। আমার সব থেকে বড় অবাক লাগে, আপনার আস্তিক হয়েও নিজের দেশের পতাকা পোড়ালেন! আচ্ছা আল্লাহ কোথায় বলেছেন নিজের দেশের পতাকা পোড়ানোর কথা? যে দেশে বসবাস করছেন সেই দেশের প্রতি কৃতজ্ঞ না হয়ে আপনারা নাস্তিকদের শাস্তি দেশের পতাকার উপরে দিলেন কেন? আচ্ছা দেশের পতাকা কি নাস্তিক ছিল?

আপনারা যে দেশের উপর বসবাস করছেন, যে দেশে কাজ করে নিজের জীবিকা পরিচালনা করছেন, যে দেশের আহার খেয়ে বেঁচে আছেন সে দেশ কি নাস্তিক ছিল? আপনারা কেন সে দেশের পতাকা পোড়ালেন? পতাকা পোড়ানোর সময় কি আপনাদের বিবেকে একটুও বাধল না? মহান আল্লাহ কি আপনাদের ক্ষমা করবেন? নিজের মাতৃতুল্য দেশের জতীয় পতাকা কে এভাবে হেয় করা কি আল্লাহ মেনে নিবেন?

আপনারা শহীদ মিনার ভেঙ্গে দিয়েছেন! কেন শহীদ মিনার কি নাস্তিক ছিল? আপনারা কি বাংলা ভাষাতে কথা বলেন? না আপনাদের বাংলা ভাষাতে কথা বলা উচিত নয়। কারণ যে ভাষার জন্য ভাষা শহীদরা জীবন দিয়েছেন তারা অমর হয়ে আছেন শহীদ মিনারের মাঝে। আপনারা কিভাবে কেমন করে সেই শহীদ মিনারে হামলা চালিয়েছেন? আল্লাহ কি নিজের মায়ের ভাষার প্রতি এমন আচরন সহ্য করবেন? নাস্তিকদের শাস্তি কেন শহীদ মিনারকে তথা ভাষা শহীদদের দিলেন? শহীদ মিনার এবং ভাষা শহীদরা কি নাস্তিক ছিল? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম।

মানলাম ব্লগাররা নাস্তিক তাদের শাস্তির জন্য আইনের কাছে আপনারা আবেদন করুন এবং করতেই থাকুন। আপনারা কেন ব্লগারদের নিজের হাতে শাস্তি দিতে চান? আপনারা আইনের মাধ্যমে ব্লগারদের শাস্তির জন্য যা প্রয়োজন তাই করুন। আচ্ছা যারা রাজাকার বা যুদ্ধাপরাধী তাদেরকে কি ব্লগাররা নিজের হাতে শাস্তি দিতে কখনো কোথাও চেয়েছে? ব্লগাররা শান্তিপূর্ণ ভাবে আইনের মাধ্যমে রাজাকার বা যুদ্ধাপরাধীদের শাস্তি চেয়েছেন। আপনারাও আইনের মাধ্যমে আপনাদের শান্তিপূর্ণ দাবি জানান এবং প্রতিবাদ করুন।

আপনারা দয়া করে শান্তিপূর্ণ ভাবে আপনাদের প্রতিবাদ বা দাবি জানান। হরতাল বা জ্বালাও-পোড়াও করে দয়া করে প্রতিবাদ করবেন না। এতে দেখা যাবে আপনাদেরও ক্ষতি হবে, দেশের মানুষেরও ক্ষতি হবে সর্বপরি দেশের সম্পদের ক্ষতি হবে। আর একটা প্রশ্ন চলে এলো, আল্লাহ কি নিজের দেশের সম্পদ এবং জনগনের জান-মালের ক্ষতি করাকে সহ্য করবেন? তাহলে আপনারা শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করুন, পারলে ব্লগারদের নাস্তিক থেকে আস্তিক করুন। তবে যারা আস্তিক আছেন তাদেরকে আবার আস্তিক করতে যাবেন না। আপনারা ইসলাম প্রচার করুন। ইসলাম মানে শান্তি, শান্তির মাধ্যমে আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করুন। আর দয়া করে প্রমাণিত রাজাকার বা যুদ্ধাপরাধীদের জীবন বাঁচাতে আসবেন না বা দাবি করবেন না, তাহলে জাতি এবং মহান আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন না।

আমার এই কথা গুলো শোনার পর আপনারা হয়তো আমাকেই নাস্তিক বলবেন। দয়া করে এটা বলতে যাবেন না। আমি যথেষ্ট পরিমানে বাংলাদেশের প্রচলিত ধর্ম গুলো নিয়ে লেখাপড়া করি এবং করে যাচ্ছি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

ইসলামের সৌন্দর্য!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:৩৫


সৌদি আরবের মদিনার বাজারে একজন ইহুদি ক্রেতা এক বিকেলে এক সাহাবীর দোকানের সামনে এসে দাঁড়ালেন। একটা পণ্যের দাম শুনে কিনতে সম্মত হলেন ঐ ক্রেতা।
কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে সাহাবি... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×