somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং আমার কিছু কথা।

০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাই শুনুন আপনার সাথে কিছু কথা আছে,
ভাই আপনি প্রথমে একটা প্রশ্নের উত্তর দিবেন?
ধরুন আমরা ৫ জন আর শুধু মাত্র আমার কাছে একটি পিস্তল আছে, আপনি ৯০ জন সহ আপনার দলে আছেন আর আপনাদের সবার কাছে মেশিনগান, গ্রেনেড ইত্যাদি অস্ত্র আছে। তাহলে কি আমাদের ৫ জনের সাহস হবে আপনাদের সাথে যুদ্ধ করবার? অবশ্যই না। তাহলে কিভাবে ভাবলেন প্রকাশ্য ফেসবুকে আপনাদের সাথে সরাসরি যুদ্ধের আহবান জানাবো?

হ্যা আমি নাসিরনগর সহ সারা দেশে সংখ্যালঘুদের কথা বলছি। আপনি জানেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হয়ে আসছে তাতে করে সকল সংখ্যালঘু ভয় নিয়ে চলে, তারা মাথা উচুকরে খুব কম কথা বলে। কারণ মাথা উচু করে কথা বলার অধিকার সংবিধানে দিলেও বাস্তবে তাদের সে অধিকার কখনো আপনারা দেননি এবং দিবেনও না।

হিন্দু এবং বোদ্ধ'দের উপর যে ধর্মের নাম নিয়ে অত্যাচার করছেন তাতে কি ধর্ম রক্ষা হচ্ছে? একটা ইসু বানিয়ে নিয়ে একজনের দোষ সকলের কাঁধেচাপা দিয়ে গণহারে অত্যাচার করা কী ঠিক হচ্ছে? ভাই আপনি বলতে পারেন আমি কই অত্যাচার করলাম? ছোট বেলাতে একটা ভাবসম্প্রসারণ পড়ে ছিলেন মনে আছে! অপরাধ যে করে....... তব সমান....... মনে পড়েছে?

বাংলাদেশে এমন অত্যাচার হচ্ছে তারপরও সংখ্যালঘু হিন্দুরা এদেশে শত অত্যাচার সহ্য করেও থাকছে কি কারণে জানেন? মাতৃভূমি / পিতৃভূমি বলে একটা রচনা পড়েছিলেন মনে আছে ছোট বেলাতে? হিন্দুরা তো চাইলেই সব সম্পদ ফেলে রেখে বা বিক্রয় করে দিয়ে অন্য দেশে চলে যেতে পারে এটা কি খুব কঠিন কাজ? না তারপরেও আপনাদের সাথে আপনাদেরকে আপন ভেবে এই দেশেই থেকে যাচ্ছে।

আমি মানি সবাই সমান না কিন্তু কথায় আছে, "নীরবতা সম্মতির লক্ষণ" তাই আপনারা প্রতিবাদ করুন। একজন অপরাধ করলে কি সবাইকে শাস্তি পেতে হবে? এটাকি কোন ধর্মগ্রন্থে লেখা আছে? হ্যা ধর্ম অবমাননা করা অপরাধ, গুরুতর অপরাধ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, এটা সকল ধর্মগ্রন্থেই আছে। যে এই অপরাধ করবে তার শাস্তি হবে এটাই বিধান। আমিও দাবি জানাই রাসরাজের সঠিক বিচার হোক। কিন্তু হিন্দুদের মন্দির ভাঙ্গা, ঘরবাড়ি পোড়ানো, সম্পদ লুট এই গুলোর বিচার করবে কে? হিন্দুদের এবং বোদ্ধদের মন্দিরে হামলা, প্রতিমা ভাঙ্গা এই গুলো কী ধর্মীয় অনুভূতিতে আঘাত করা না! এই অপরাধের বিচার করবে কে? আজ পর্যন্ত বাংলাদেশে এই অপরাধের বিচার হয়নি। তবে দাবি জানাই এই অপরাদের সহ সকল ধর্ম অবমাননাকারীর বিচার করা হোক।

আমরা সবাই মানুষ সবার রক্তই লাল তবে কেন এমন অত্যাচার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর। যে যার ধর্ম পালন করবে কিন্তু মানবিকতা সব ধর্মেই শিক্ষা দেই, আসুন আমরা সেই মানবিকতার দিক থেকে মিলেমিশে থাকি আর প্রতিবাদ করি সকল অপরাধের আর তার থেকে বেশি প্রতিরোধ গড়ে তুলি সবাই হাতে হাত রেখে।

............ নীল।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

আমি আর তুমিঃ ফানা থেকে বাকাঃ জীবনের উপলব্দি সবই তোমার

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ৩:১১


ইশ্‌কে আমি ও তুমি’র ব্যবধান ক্ষীণ হওয়া, ফানা-তে অহংকারের বিলয়, এবং বাকা-তে প্রকৃত বোধ নিয়ে কর্মময় জগতে ফিরে সেবা, বিনয়, করুণা ও কৃতজ্ঞতার জীবন বেছে নেয়ার উপলব্দিতে লেখা... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×