ব্লগার রাজিব, অভিজিৎ রায়, আসিফ মহিউদ্দিন, হুমায়ুন আজাদদের যে কোপাইল, খুন করল... একটারও কি কোনদিন বিচার হবে? হবেনা...কারন বাংলাদেশ মুসলিম প্রধান দেশ... সবাই তাদেরকে ঘৃণার চোখে দেখে... সবাই জানে এরা নাস্তিক ব্লগার ও লেখক।
সালমান রুশদি,শারলি হেবদো অথবা যে কেউ যদি ইসলাম অথবা হযরত মুহম্মদ (সাঃ) কে নিয়ে বাজে কথা বলে তাহলেই খুন করতে হবে? আমাদের মোল্লারা অথবা জাকির নায়েক যখন সারাদিন অন্যের ধর্মের ভুল ধরতে ব্যাস্ত...তখন ''ফ্রীডম অফ স্পীচ'' কই থাকে? আর সালমান রুশদি বললেই সে খারাপ?
প্রত্যেকটা মানুষের নিজস্ব মতামত থাকতেই পারে... এটা তার নিজস্ব ব্যাপার। রোজা নামাজের খবর নাই, ইসলাম কে গালি দিলেই শরীরে জিহাদি জোশ চলে আসে... নিজেকে মুসলিম প্রমান করতে লাফায়া উঠে।
এই ধরনের মানুষদেরকেই আমি মডারেট মুসলিম বলি...যারা নিজেদের প্রয়োজনে ধর্ম কে ব্যবহার করে, আবার প্রয়োজন না হলে গ্রাহ্য করে না।
মানুষের জন্য ধর্ম... ধর্মের জন্য মানুষ না...
মানবতার জয় হোক !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


