somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাগৈতিহাসিক ম্যাতকারনামা৩ : চাঁদপুরের চাঁন মিয়া : স্বাধীনতার নতুন ঘোষক !

২৩ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাঁদপুরের চাঁন মিয়া : স্বাধীনতার নতুন ঘোষক !

একইছাগুর আরো ম্যাতকার : ভাষা আন্দোলন ও গোলাম আযম (মন্তব্য পইড়া মজা পাইবেন)

বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা প্রসংগে আওয়ামীলীগের পক্ষ থেকে এতোদিন দুধরনের দাবী করা হতো :-
১. ২৫ মার্চ রাতে পাকিস্তানী সেনাবাহিনী বাঙালীদের ওপর হামলা চালালে শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে স্বাধীনতা ঘোষণার বার্তা টেলিফোনের মাধ্যমে পিলখানাস্থ ই.পি.আর. সদর দফতরে পাঠান। পিলখানা থেকে ওয়্যারলেসে সেই বার্তা চট্টগ্রামে মরহুম জহুর আহমেদ চৌধুরীর নিকট পাঠানো হয়। অতঃপর চট্টগ্রাম থেকে তা সারা বিশ্বময় প্রচার করা হয়।

২. পরবর্তীতে অবশ্য তারা তাদের সেই বক্তব্য পরিবর্তন করে বলেন যে, চট্টগ্রামের মরহুম আব্দুল হান্নানের নিকট এই বার্তা প্রেরণ করা হয় এবং তিনি স্বাধীনতার ঘোষণাটি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রচার করেন।

শেখ মুজিবের স্বাধীনতা ঘোষণার এ দাবীকে অস্বীকার করে নিজেকে স্বাধীনতার ঘোষক দাবী করেছেন চাঁদপুরের জনৈক চান মিয়া। কেবল দাবী করেই তিনি ক্ষান্ত হন নি; রীতিমত হাইকোর্টে রীট আবেদন করেছেন!গতকাল মঙ্গলবার হাই কোর্টের সংশ্লিষ্ট সেকশনে চান মিয়া এ রিট ফাইল করেন। আগামী রবিবার এ বিষয়ে আদালতে শুনানি হতে পারে।

চাঁন মিয়ার পরিচিতি ও দাবী :

চান মিয়া একজন ব্যবসায়ী। বাড়ি চাদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাও গ্রামে। তার বাবার নাম সিদ্দিকুর রহমান বেপারী।
আলোচিত এ আবেদনের বিষয়ে চান মিয়ার আইনজীবী আবু বকর সিদ্দিক জানান, ১৯৯৬ সালে মুদ্রিত স্কুলের সমাজবিজ্ঞান বইতে উল্লেখ করা হয়েছে, শেখ মুজিবুর রহমানের পক্ষে মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। ১৯৭১ সালে ২৫ মার্চ রাতে শেখ মুজিব যে পত্রে স্বাধীনতা ঘোষণা করেন সেটি ১৯৭১ সালের ২৬ মার্চ সকাল ৭টায় মগবাজার ওয়ারলেস স্টেশন থেকে চাদপুরের ষোলগড় বেতার স্টেশনে পৌছায়। সকাল ৮টায় এ মেসেজ চান মিয়ার হাতে যায়। তিনি তখন কলেজ ছাত্র। মেসেজ হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি এলাকার মানুষকে বক্তব্যের আকারে এটা জানান। বিভিন্ন সভাও করেন তিনি। আবেদনে আরো বলা হয়, চান মিয়া নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করে ২০০০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতরে ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেন। কিন্তু সরকার তার আবেদনে সাড়া দেয়নি। ২০০১ সালে তার স্বাধীনতা ঘোষণার এ বিষয়টি এলাকার ও জাতীয় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এর মধ্যে আছে ঢাকা থেকে প্রকাশিত সোনালি বার্তা। প্রতি বছর চাদঁপুরের মুক্তিযুদ্ধ মেলায় তিনি বিভিন্ন অনুষ্ঠানে তার স্বাধীনতা ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বক্তব্য দেন। (সুত্র : যাযাদি)

খবরটি পড়ার পর যেকোন পাঠকের মনেই প্রশ্ন আসতে পারে, আসলে কোন দাবীটি সত্যি? শেখ মুজিব-
১. জহুর আহমেদ চৌধুরীর নিকট ইপিআর ম্যাসেজটি পাঠিয়েছিলেন?
২. আব্দুল হান্নানের ইপিআর ম্যাসেজটি পাঠিয়েছিলেন?
৩. চাঁদপুরের চাঁন মিয়া ইপিআর ম্যাসেজটি প্রচার করেছিলেন?
৪. শেখ মুজিব আদৌ কোন ম্যাসেস দেন নি? ( হাসান হাফিজুর রহমান সম্পাদিত বাঙলাদেশের স্বাধীনতা যুদ্ধ : দলিলপত্র গ্রন্থ থেকে অসঙ্গতির কারণে এই ঘোষণাটি বাদ দেয়া হয়েছে।)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×