প্রসংগঃ মহানবী (সা.) এর ওসীয়ত লিখতে বাধা প্রদান
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আরেকটি হাদীস তুলে ধরছি। হাদীসটি সহীহ্ আল বুখারীতে ষষ্ঠ খন্ডে বর্নিত হয়েছে। হাদীস নং 6853 এবং তা প্রকাশিত হয় 1991 সনে জুন আধুনিক প্রকাশনী হতে। একই গ্রন্থের 6357 নং ও 6713 নং হাদীসের সাথে এর গভীর সম্পর্ক রয়েছে। আর খেলাফতের ইতিহাস সম্পর্কে এগুলোই মূল বর্ননা। গভীরে একটু ভাবুন।
ইবনে আব্বাস থেকে বর্ণিত। তিনি বলেন, যখন নবী (সা.) এর ওফাতের সময় নিকটবর্তী হলো ঐ সময় ঘরের ভিতর অনেক লোক উপস্থিত ছিল। তাদের মধ্যে ওমরও ছিলেন। নবী (সা.) বললেন, লেখার উপকরণ আনো, আমি তোমাদের জন্য এমন একটা জিনিস লিখবো যাতে তোমরা পথ ভ্রষ্ট না হও। ওমর বললেন, নবী (সা.) এর খুব কষ্ট হচ্ছে। তোমাদের কাছে কোরআন রয়েছে। আল্লাহর কিতাবই আমাদের জন্য যথেষ্ট। ঘরের মধ্যকার লোকদের ভিতর মতভেদ সৃষ্টি হয়ে গেল। তারা ঝগড়ায় লিপ্ত হলো। কেউ বলছিল লেখার উপকরণ নিয়ে আসো - রাসুলুল্লাহ (সা.) তোমাদের জন্য এমন কিছু লিখে দিবেন, যাতে করে তোমরা আর পথভ্রষ্ট হবে না । আবার কেউ কেউ ওমর যা বলেছিলেন, তাই বললো। যখন নবী (সা.) এর সামনে শোরগোল বেড়ে গেল, তিনি বললেন, আমার কাছ থেকে উঠে যাও। ওবায়দুল্লাহ বর্ণনা করেন, ইবনে আব্বাস বলতেন, সমস্ত সমস্যার মূল সেটাই যা ছিল রসুল (সা.) ও তাঁর লেখার মাঝখানে প্রতিবন্ধক হয়েছিলো। সেই জিনিসটি ছিল তাদের ঝগড়া ও শোরগোল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক...
...বাকিটুকু পড়ুন
জিন্নাহর সেই ভাষণ সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন