somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পবিত্র আল-কোরআনের মোবাহালার আয়াত বলে।

১৩ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসুন. আমরা পবিত্র আল-কোরআন এর নীচের আয়াতটির
অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, এর প্রায়োগিক দিক
নিয়ে জানার উদ্যোগ গ্রহণ করি।

সূরা আল ইমরান:61 - "অতঃপর তোমার নিকট সত্য সংবাদ
এসে যাওয়ার পর যদি এই কাহিনী সম্পর্কে তোমার
সাথে কেউ বিবাদ করে, তাহলে বল-এসো,
আমরা ডেকে নেই আমাদের পুত্রদের এবং তোমাদের
পুত্রদের এবং আমাদের স্ত্রীদের ও তোমাদের স্ত্রীদের
এবং আমাদের নিজেদের ও তোমাদের নিজেদের আর
তারপর চল আমরা সবাই মিলে প্রার্থনা করি এবং তাদের
প্রতি আল্লাহর অভিসম্পাত করি যারা মিথ্যাবাদী।"

পবিত্র আল-কোরআনের এ আয়াতটিকে মোবাহালার আয়াত
বলে।

এর পটভূমি এই যে, মহানবী (সাঃ) নাজরানের খ্রীষ্টানদের
কাছে একটি ফরমান প্রেরণ করেন।
এতে ধারাবাহিকভাবে তিনটি বিষয় উল্লেখ করা হয়ঃ (১)
ইসলাম কবুল করো, (২) অথবা জিযিয়া কর দাও, (৩)
অথবা যুদ্ধের জন্য প্রস্ত্তত হও। খ্রীষ্টানরা পরস্পর পরামর্শ
করে শোরাহবিল, আব্দুল্লাহ ইবনে শোরাহবিল ও জিবার
ইবনে ফয়েজকে হুজুর (সাঃ) এর কাছে পাঠায়।
তারা এসে ধর্মীয় বিষয়াদি নিয়ে আলোচনা শুরু করে। এক
পর্যায়ে তারা হযরত ঈসা (আঃ)কে উপাস্য প্রতিপন্ন করার
জন্য প্রবল বাদানুবাদের আশ্রয় গ্রহণ করে।
ইতিমধ্যে মুবাহালার উপরোক্ত আয়াত অবতীর্ণ হয়।
এতে রসুলে খোদা (সাঃ) প্রতিনিধি দলকে মুবাহালার
আহবান জানান এবং নিজেও হযরত ফাতিমা, হযরত
আলী এবং ইমাম হাসান-
হোসাইনকে সঙ্গে নিয়ে মুবাহালার জন্য প্রস্ত্তত
হয়ে আসেন। এ আত্মবিশ্বাস দেখে শোরাহবিল ভীত
হয়ে যায় এবং সাথীদ্বয়কে বলতে থাকেঃ তোমরা জান যে,
ইনি আল্লাহর নবী। আল্লাহর নবীর
সাথে মুবাহালা করলে আমাদের ধ্বংস অনিবার্য। তাই
মুক্তির অন্য কোন পথ খোঁজ। সঙ্গীদ্বয় বললঃ তোমার
মতে মুক্তির উপায় কী? সে বললঃ আমার মতে নবীর
শর্তানুযায়ী সন্ধি করাই উত্তম উপায়। অতঃপর এতেই
প্রতিনিধি দল সম্মত হয় এবং মহানবী (সাঃ) তাদের উপর
জিযিয়া কর ধার্য করে মিমাংসায় উপনীত হন।

খাদেমুল হারামাইন শরীফাইন বাদশাহ ফাহাদ কোরআন
মুদ্রণ প্রকল্প, পোঃ বক্স নং- ৩৫৬১,
মদীনা মোনাওয়ারা থেকে মুদ্রিত
এবং মাওলানা মুহিউদ্দিন খান কর্তৃক কৃত হযরত
মাওলানা মুফতী মুহাম্মদ শাফী (রহঃ) এর ‘তফসীর
মাআরেফুল ক্বোরআন’ এর অনুবাদ ‘‘পবিত্র কোরআনুল
করীম’’ (বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তফসীর) এর ১৮১
নং পৃষ্ঠা থেকে উদ্ধৃত।

এখানে আমরা দেখতে পাচ্ছিঃ

মহানবী (সাঃ)কে অবিশ্বাস করা হচ্ছিল।
সত্যের পরিবর্তে হযরত ঈসা (আঃ) সম্পর্কে বানোয়াট/
মিথ্যা প্রতিপন্ন করা হচ্ছিল।
কঠিন পরীক্ষার মাধ্যমে সত্য প্রতিষ্ঠা লাভ করে।
মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিসম্পাত করা হচ্ছিল।
রসুল (সাঃ) এর জন্য হযরত ফাতিমা (সা.আ.), হযরত
আলী (আ.) এবং হযরত হাসন-হুসাইন (আ.) সশরীরে সাক্ষ্য
দিতে পেরেছেন।
হযরত ফাতিমা (সা.আ.), হযরত আলী (আ.) এবং হযরত হাসন-
হুসাইন (আ.) পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার
মাধ্যমে সত্যবাদিতার সার্টিফিকেট পেয়ে গেলেন যা আর
কারও ভাগ্যে জোটেনি। তাদের সমকক্ষ আর কেউই
হতে পারে না।
আহলি বাইয়েত (আ.)গণের শ্রেষ্ঠ মর্যাদার জন্য এ
একটা আয়াতই যথেষ্ট হতো। তার পরও আহলি বাইয়েত
(আ.)গণের মর্যাদায় পবিত্র কোরআনে আরও বহু
বর্ণনা এসেছে।
মহান আল্লাহ সত্য অনুসরণে আমাদের সহায়তা করুন
এবং হিকমত দান করুন। আমীন।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১০:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×