কেন এত ঠান্ডা!
বাঁশ গাছে পান্ডা।
শীতে কাঁপি আমি,
আনন্দ পাও তুমি।
চামড়া তোমার এতই মোটা,
কাঁপে না তোমার শরীরডা।
সাত সকালে পানি দিছো ঢাইল্লা,
মুন চায় আলগা করি তোমার কল্লা।
কইছি নাস্তা খাওয়াই দিতে,
কান ব্যাথা হইল তোমার ঝারিতে।
কইলাম দিতে ডিম আর রুটি,
দিলা তুমি ভাত আর শুঁটকি।
কইলাম এইটা কি দিলা,
ঝারি দিয়া কইলা,
না খাইলে যাও চইলা।
মনে মনে কই,
কেমনে এত জ্বালা সই?
না খাইয়া গেলাম অফিসে,
খিদায় আমার পেট জ্বলে জোরশে।
বন রুটি আর কলা নিয়া,
শুরু কইরা দিলাম খাওয়া।
সাথে খাইলাম এক কাপ চা,
পাশে দেখি ভাজতেছে সিঙ্গারা চমুচা।
পেট পুরিয়া ঢুকলাম অফিসে,
পিয়ন কয় 'বস দিছে সালাম আপনারে'।
বস দিলো ঝারি,
কেন হইছে দেরি?
কোন কথাই শুনলনা,
যাহ!শালা আইজকা কাম করুম না।
ফাইলের উপরে ফাইল,
কমপ্লিট না করলে বসে দিবো গাইল।
কাজ কাম শেষ কইরা,
বাড়ির দিকে দিলাম রওনা।
কাজের জন্য হইছে দেরি?
দরজা খুইলাই দিবে ঝারি।
আবার তার সাথে হইবে দেখা,
খাইতে দিবে না দেরি দেইখা।
শুনবে না কোন অজুহাত,
খাইতেও দিবো না ডাল,ভাত।
মনে মনে বউয়ের,
চৌদ্দ গুষ্টি করলাম উদ্ধার।
এভাবেই চলে যাবে দিন,
আসবে না তো মনে হয় সুদিন।
উত্সর্গ :সকল বিবাহিত চাকরিজীবিদের

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




