>কি ব্যাপার ,তোমার ফোন বন্ধ ছিলো কেনো?
>কাজে করছিলাম, তাই ফোন অফ রেখেছিলাম।
>কাজ করছিলা তাই বলে কি ফোন অফ করতে হবে!সাইলন্ট করে রাখা যায় না?
>সাইলেন্ট করলে তো ফোন ধরতে পারতাম না।তখন তো আবার তুমি গাল ফুলিয়ে বসে থাকতা।তাই বন্ধই করে রেখেছিলাম।
>চুপ একদম কথা বলবানা।তুমি আমার সাথে আর যোগাযোগ করবে না।
ওপাশ থেকে ফোঁপানোর আওয়াজ পাচ্ছি।এই সেরেছে! না জানি আবার কি করে বসে! :/
>আমার জানু, আমার পাগলী,তুমি কাঁদছ কেন?
>চুপ একদম কথা না।
বলেই ফোন রেখে দিলো।আমি সাথে সাথেই আবার কল ব্যাক করলাম।কিন্তু দুর্ভাগ্য!জানপাখি ফোন অফ করে রেখে দিয়েছে।অবশ্য আমি ভালো করেই জানি পাগলী বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না।রাতেই আবার ফোন দিবে।সরি বলবে।ব্যস সব কিছু আবার আগের মত হয়ে যাবে।
আমি আর ফোন করলাম না। ফোনটা পকেটে রেখে দিলাম।
রাত ১১ টার দিকে নীলিমার ফোন।বুঝলাম জান পাখির রাগ কমেছে।
>হ্যালো.....
ও পাশ থেকে কোন কথা আসছে না।শুধু ফোঁপানির আওয়াজ পাচ্ছি।তারমানে উনি এখন কাঁদছে।
>তুমি আমাকে আর ফোন কর নাই কেন?
>করেছিলাম।কিন্তু তুমি তো ফোন অফ করে রেখেছিলে।
>আমি ১০ মিনিট পরই ফোন অন করেছিলাম।তোমার ফোনের অপেক্ষায় ছিলাম।কিন্তু তুমি তো ফোন কর নাই।
এই সেরেছে!আজকে তো দেখি উনি নিয়ম ভেঙ্গে ফেলছে।আগে তো ফোন অফ করলে রাতে খুলতো।আর আজকে!! :O
>তুমি খুব খারাপ।তুমি আমাকে একটুও ভালোবাস না।তাই তুমি আমাকে মিস কর নাই, ফোনও দেও নাই।
ইয়াল্লা,এই মাইয়া আজকে এই ফাঁদ পাতল ক্যান? :O
>না জানু,আমি তোমারে খুব মিস করছি।
>তাহলে তুমি ফোন দেও নাই কেন?
>তুমি তো আগে সবসময় রাগ করে ফোন অফ কর রাখতে।ফোন দিয়েও পেতাম না।আজকে যে তুমি ফোন অন করছিলা তা তো জানি না।
নীলিমা কোন কথা বলছে না।কাঁদতেছে।কাঁদুক।রাগটা পানি হয়ে বের হয়ে যাক।তারপর কথা কমু।
>তুমি আমাকে খুব ভালোবাস তাই না?
>অনেক অনেক ভালোবাসি।
>আমিও ভালোবাসি।
বুঝছি পাখির রাগ কইমা গেছে।আহ্ শান্তি!
>কালকে দেখা করব।তুমি ফ্রি আছ?
যত কাজই থাকুক।আমি ফ্রি।
>হুম আছি।
>তাহরে বিকালে চলে এস ঐ জায়গায়।যেখানে আমরা সবসময় বসি।
>আচ্ছা জানু।
>আচ্ছা রাখি এখন।কালকে দেখা হবে।বাই।
>বাই।
আহা কি শান্তি!এত ভালোবাসা রাখি কই?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




