স্বপ্ন যখন দেখি দুঃস্বপ্নে বারবার জেগে উঠি,
ঘর্মাক্ত শরীর কেঁপে ওঠে শীতলতায়।
পাশের টেবিলে রাখা গ্লাসে পূর্ণ পানি খেয়ে,
চিন্তা করি কি দেখেছিলাম এই রাতে।
যখনই মনে পড়ে যায় তোমাকে বিস্মৃতির অতল গহ্বরে হারিয়ে ফেলার কাহিনী,
তথনই বালিশের তল থেকে বের করে আনি ফ্রেমে বাঁধা তোমার ছবিখানি।
মনের ফ্রেমে আর ছবি ফ্রেমে তুমি আছ আবদ্ধ,
জীবনের ফ্রেমে যে এখন আর নেই তুমি বদ্ধ।
সেই ঘাতককে আমি আজও খুঁজে যাই, কেন জানো?
আমি যে চাই না আর তোমাকে হারানোর দুঃস্বপ্ন নিয়ে বাঁচতে,
বেঁচে থাকতে চাই তোমার সুখ স্মৃতির স্বপ্নে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




