somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম শান্তির ধর্ম,ইসলাম সত্য ধর্ম,মানবতার ধর্ম।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে মানুষ! শুনে নাও। ইসলামের
সাথে কোন ধর্মের সংঘাত নেই।
ইসলামের সংঘাত মিথ্যার বিরুদ্ধে,
অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে,
অমানবিকতার বিরুদ্ধে, অশান্তির
বিরুদ্ধে। যা অন্যায়ের সাথে আপস
শেখায়, অমানবিকতা সৃষ্টি করে,
মানুষ মানুষে ব্যবধান বাড়ায়,
সম্পদকে স্তুপিকৃত করে, বৈষম্য
বাড়ায় তা ইসলামের নামে হলেও
ইসলামের বিরুদ্ধ কথা।
হে মানুষ! জেনে রাখ। ইসলাম
মানুষকে বন্দী করতে আসেনি।
ইসলাম মানুষকে স্বাধীনতা দিতে
এসেছে। এক আল্লাহ ছাড়া আর
কাউকে তোয়াক্কা করতে ইসলাম
অনুমতি দেয়নি। ইসলামের নাম দিয়ে
যদি কেউ তোমাদের হাত, পা,
চিন্তাশক্তি ও মতপ্রকাশের
স্বাধীনতাকে বাঁধার চেষ্টা করে
তবে জেনে রেখ সেটা ইসলাম নয়।
যে নীতি বাস্তবতা অনুসারে
মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানের
সমাধান দেয় তাই তাই ইসলাম।
সেটাই ইসলামের পথ। এর সাথে
ইসলামের কোন সংঘাত নেই। সকল
সৎকাজের সাথে ইসলামের সখ্যতা।
যদি বৈরিতা দেখ, তবে ধরে নেবে
সেটা ইসলাম নয়।
মানুষের জন্য কল্যাণকর কাজ
শাস্ত্রবিরোধী হলেও সেটাই
ইসলাম। ঐ ধর্মের ধ্বজাধারীরা
হয়তো ধর্ম গেল, ধর্ম গেল বলে তেড়ে
আসবে। কিন্তু সত্যের পুজারী হয়ে
তোমাকে ভয় পেলে চলবে না। মনে
রেখ, ধর্ম কখনো হারে না, হারায়
না। ধর্মের ভালো কথা লংঘন করলে
প্রকৃতির ধর্ম অনুযায়ী স্বাভাবিক ফল
তোমাকে ভোগ করতে হয়।
ইসলাম কোন থিওরি নয়, বাস্তবতা।
যদি দেখ ইসলাম শুধু সাত আসমান আর
পাতালের গল্প বলে, বাস্তবতার
সমাধান দেয় না, তবে জেনে নিও
সেটা আসল ইসলাম নয়।
ইসলাম মানুষকে নির্ধারিত পোশাক
পরিধান করাতে আসেনি। লজ্জা,
হায়া শেখাতে এসেছে। শালীনতা
শেখাতে এসেছে। যদি দেখ
শালীনতা নয়, বেলেল্লাপনা
শেখাচ্ছে, আবার বাড়াবাড়ি করে
কাউকে বন্দী করছে, স্বাভাবিক
চলাচলে বাঁধা সৃষ্টি করছে তবে
সেটাও ইসলাম নয়।
সত্যের নাম ইসলাম, স্বাধীনতার
নাম ইসলাম, মুক্তির নাম ইসলাম,
প্রশান্তিতে বুক ভরে বাতাস
নেওয়ার নাম ইসলাম। ইসলাম কোন
সাইনবোর্ড লাগানো হলেই এসে যায়
না। ইসলাম বাস্তবতার কথা না
বললে ইসলামই নয়। কল্পকথার সাথে
ইসলামের সখ্যতা নেই। আরবীর জন্য
ইসলাম, আজমীর জন্য ইসলাম। সাদার
জন্য ইসলাম, কালোর জন্য ইসলাম।
ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানোর নাম
ইসলাম। এখন তুমি সেটাকে যে
নামেই ডাক, প্রতিটি ভালো কাজের
নাম ইসলাম। তুমি নাস্তিক হও,
ধর্মহীন হও- কিন্তু যে ভালো কাজটা
করলে সেটা ইসলামের কাজ।
পরকালের জান্নাত জাহান্নাম?
সেটাতো পরকালের ব্যাপার।
সেটাতো আল্লাহর ব্যাপার। তিনি
কাকে জান্নাত দেবেন আর কাকে
দেবেন না তা তাঁর নিজস্ব বিচারের
উপরে নির্ভরশীল। সেখানে কারো
আপত্তি-অনাপত্তির অধিকার নেই।
ভালো কাজ করে যাও। যেহেতু তিনি
ন্যায় বিচারক সেহেতু তিনি নিজের
গুণের ব্যত্যয় ঘটিয়ে অবিচার করতে
পারবেন না।
তুমি ধর্মের বিরুদ্ধে গিয়ে পারবে
না। কারণ তুমি সত্যের বিরুদ্ধে
গিয়ে পারো না। সত্যই ধর্ম, ধর্মই
সত্য।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×