somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোনাকিদের সমাধি :(

০৮ ই জুলাই, ২০১১ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কোন চলচ্চিত্র দেখে এত শূন্যতা অনুভব করিনি কখনও....গত তিন দিন যাবৎ আচ্ছন্ন হয়ে আছি.....খেতে পারছিনা, ঘুমুতেও পারছিনা...বুকের ভেতরটা খা খা করছে..চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে.... ।

Setsuko আর Seita । দ্বিমাত্রিক দুটি শিশু আমার সমস্ত জগৎকে এলামেলো করে দিয়ে গেছে। আমি কিছু ভাবতে পারছিনা। লিখতে পারছিনা। সব কিছু জড়িয়ে যাচ্ছে আমার। আমার কানে ক্রমাগত বেজে চলছে Setsuko-র নিষ্পাপ হাসি , কখনও ক্ষুধার জ্বালায় Setsuko-র চাপা আর্তনাদ, কখনও ভাইকে খুঁজে না পেয়ে Setsuko-র কান্নার রোল। Setsuko এর কান্না-এ যেন পৃথিবীর নানা কোণ থেকে ধেয়ে আসা লক্ষ লক্ষ শিশুর বেঁচে থাকার আকুলতার প্রতিধ্বনি।

আমি কোনভাবেই মেনে নিতে পারছিনা Setsuko আর Seita এর নিয়তিকে! কোনভাবেই না। খুব ইচ্ছে করছে চলচ্চিত্রটির শেষটুকু নিজ হাতে পরিবর্তন করে দেই। বিশ্বব্যাপী সংঘটিত যুদ্ধে আক্রান্ত শিশুদের ভাগ্য পরিবর্তন আমি করতে পারতাম না। কিন্তু এ চলচ্চিত্রটির পরিচালক হলে যুদ্ধবিধ্বস্ত শহরে দু'টি নিষ্পাপ শিশুর প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াইটাকে আমি বিজয়ী ঘোষণা করতে পারতাম। এর শেষটুকু বদলে দিয়ে পরম তৃপ্তিতে ঘুমুতে পারতাম। ভান করতে পারতাম সব কিছু ঠিকইতো চলছে। আর দুটো-পাঁচটা অসহায় এবং স্বার্থপর মানুষের চেয়ে তো আমি বেশি কিছু নই....

আচ্ছা বলুন তো শিশুরা কেন মরবে?? তাহলে বার্ধক্যের প্রয়োজন কী ??
স্রষ্টার এ কেমন বিচার?? :( :(

Grave of the Fireflies (1988)
Directed by: Isao Takahata
আইএমডিবি রেটিং : ৮.৩/১০

ডাউনলোড লিংক

চলচ্চিত্র সমালোচক Roger Ebert এর মতে-
One of the most powerful anti-war movies ever made...
অ্যানিমেশন চলচ্চিত্র বিশেষজ্ঞ Ernest Rister ছবিটিকে স্পিলবার্গের শিল্ডলার্স লিস্টের সঙ্গে তুলনা করে বলেছেন-
It is the most profoundly human animated film I've ever seen

২য় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ জাপানি অ্যানিমেটেড ছবিটির কাহিনি নিয়ে ২০০৫ সালে লাইভ অ্যাকশন মুভি নির্মাণ করা হয়।
তবে ছবিটা আমার দেখার সাহস হবেনা কোনদিন.....

সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১২ সকাল ১১:২৩
৪৫টি মন্তব্য ৪৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×