somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি ও নোবেল :

১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা সময় ছিল যখন বিশ্ব বরেণ্য লেখকরা বিশ্বসাহিত্যে প্রতিষ্ঠা লাভ করতেন অনুবাদ কর্মের দ্বারা।এই অনুবাদের ভাষা হত হতো ইংরেজী বা ফরাসী।রবীন্দ্রনাথ নিজ রচনার ইংরেজী অনুবাদের ব্যাপারে আগ্রহী হন যখন তাঁর বয়স পঞ্চাশ।প্রধানত বিদেশী বন্ধুদের আগ্রহেই তিনি অনুবাদ কর্মে হাত দেন।খুঁতখুতে রবীন্দ্রনাথ অনুবাদের ক্ষেত্রে নিজের ওপরই ভরসা রাখেন।প্রকৃতপক্ষে ইয়েটস রবীন্দ্রনাথের অনুবাদ কবিতা থেকে ১০৩টি কবিতা বেছে নিয়েছিলেন যেগুলি তার বিচারে কোনরূপ সংশোধন বা পরিবর্তনের প্রয়োজন ছিল না।এগুলি একত্রিত করেই নতুন একটি কাব্যগ্রন্থ বের করার চিন্তাভাবনা চলল। কিন্তু বাংলা ভাষার এক অখ্যাত লেখক,যার কোনও ইংরেজী বই নেই, তাঁর প্রথম ইংরেজী বই ছাপানোর জন্য প্রকাশক পাওয়া একটু কঠিন ব্যাপারই ছিল।সমস্যার সমাধান হলো যখন ইন্ডিয়া সোসাইটির সম্পাদক ফক্স স্ট্র্যাংওয়েজ বললেন বইটির সীমিত সংখ্যক কপি(৭৫০টি) সোসাইটির সভ্যদের জন্য ছাপাতে তিনি রাজি। গীতাঞ্জলী , নৈবেদ্য, খেয়া, কাব্যগ্রন্থথেকে ১০৩টি নির্বাচিত কবিতার কাব্য সংকলন ছিল এই অনুবাদ গ্রন্থে।
আমেরিকান পাঠকদের সাথে কবিকে পরিচিত করে দেয়ার দায়িত্ব নেন এজরা পাউন্ড।তিনি গীতাঞ্জলির ছয়টি অপ্রকাশিত কবিতা আমেরিকার এক সাহিত্য পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করেন।এরপর রোটেনস্টাইনের মধ্যস্থতায় ম্যাকমিলান কোম্পানী রবীন্দ্রনাথের ইংরেজী গ্রন্থাবলীর বানিজ্যিক সংস্করণ প্রকাশে সম্মত হয়।১৯১৩ সালের মার্চে গীতাঞ্জলি বা Songs of Offerings এর ম্যকমিলান সংস্করণ প্রকাশিত হয়।এই কাব্যগ্রন্থের অভূতপূর্ব সাফল্য প্রকাশককে আরও বই ছাপাতে আগ্রহী করে তোলে।গীতাঞ্জলির খ্যাতি আস্তে আস্তে বিশ্বময় ছড়িয়ে পরে।বিভিন্ন দেশে রবীন্দ্রনাথের অনুবাদও শুরু হয়।
ম্যাকমিলান কোম্পানী বিশ্বের বিভিন্ন দেশের নামকরা প্রকাশকদের কাছে গীতাঞ্জলির কপি পাঠায়, উদ্দেশ্য কবি পরিচিতি ও অন্যান্য ভাষায় কবির বই ছাপানো।এরই ধারাবাহিকতায় জার্মানীর এক লব্ধপ্রতিষ্ঠ প্রকাশকের কাছে গীতাঞ্জলির এককপি পৌছে যায়।বইটি একটু দেখে প্রতিষ্ঠানটি মন্তব্য করে এই বইয়ের অনুবাদ জার্মানীতে চলবেনা।ইংরেজী যার মাতৃভাষা নয় এহেন এক ‘কালা আদমীর’ অনুবাদ কেইবা পড়তে চাইবে? সুতরাং বইটি/কপিটি ফেরত পাঠানো হয় ম্যাকমিলান কোম্পানীর কাছে।সেদিন অপরাহ্ণেই খবর পাওয়া গেল “গীতাঞ্জলি” নোবেল প্রাইজ পেয়েছে।প্রকাশক ততক্ষনাত পোস্ট অফিসে লোক পাঠিয়ে স্তুপীকৃত চিঠিপত্রের মধ্যথেকে খুঁজে গীতাঞ্জলি ফিরিয়ে আনার ব্যবস্থা করলেন।সেই অনুবাদের পর এখন পর্যন্ত জার্মান সাহিত্যে রবীন্দ্র রচনার উপস্থিতি এত বেশী যে তা নিয়ে একটি মোটা বই লিখা যাবে।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×