somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বি‌ক্ষিপ্ত জ্ঞান (প্লট - ১)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগ: কাজীর বাড়ী ।
সংগ্রহ ও প্রণয়‌নে: নূরাণী আত্মা ।
‌শি‌রোনাম: বিক্ষিপ্ত জ্ঞান - ১

১) য়োন-তান-র্গ্যা-ম্ত্শো তিব্বতের ইতিহাসে একমাত্র দলাইলামা যিনি জাতিতে মঙ্গোলীয় ছিলেন ।
২) অভিনেতা রিয়াজ সুচন্দা পরিচালিত জহির রায়হান এর কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত হাজার বছর ধরে চলচ্চিত্রে মাত্র ১০১ টাকা পারিশ্রমিক নিয়ে কাজ করেছিলেন ।
৩) ব্রিটিশ নাগরিক গ্রাহাম হিউজ বিশ্বের প্রথম ব্যক্তি যিনি কোন বিমান-ভ্রমণ না করেই জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রে গিয়েছেন ।
৪) ১২২১ সালে চেঙ্গিজ খানের আক্রমণে বামিয়ানের পতন হলে সেখানকার সমস্ত অধিবাসীকে এমনভাবে হত্যা করা হয় যে শহরটি “শহর-ই-ঘলঘোলা” বা নৈঃশব্দের শহর বলে পরিচিত হয়ে যায় ।
৫) ১৯৯৭ খ্রিষ্টাব্দে সংগঠিত প্রথম ভারতীয় মহিলা ট্রান্স হিমালয় অভিযান পৃথিবীর ইতিহাসে কোন মহিলা দলের প্রথম ট্রান্স হিমালয় অভিযান হিসেবে গণ্য হয় ।
৬) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গেস্টাপো বাহিনী ব্রিটিশ নারী গুপ্তচর ন্যান্সি ওয়েকের মাথার দাম ঘোষণা করেছিল ৫ মিলিয়ন ফ্রাঙ্ক ।
৭) হাইফা আল মনসুর পরিচালিত ওয়াজাদা প্রথম সৌদি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র যা কোন নারী চলচ্চিত্র পরিচালক দ্বারা নির্মিত ।
৮) হ্যাকার গোষ্ঠী অ্যানোনিমাস ২০১২ সালে বিশ্বখ্যাত টাইম সাময়িকীর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তি বা প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছিল।
৯) ইউনাইটেড নেদারল্যান্ডস ও সিসিলি দ্বীপপুঞ্জের মধ্যে চলা ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী ৩৩৫ বছরের যুদ্ধে কোন গুলি ছোঁড়া হয়নি এবং একজন মানুষও আহত বা নিহত হয়নি ।
১০) বিশ্বে আত্মহত্যার সবচেয়ে জনপ্রিয় জায়গাগুলোর মধ্যে জাপানের অওকিগাহারা বন দ্বিতীয় এবং এ বন থেকে প্রতি বছর একশত এর বেশি মৃতদেহ উদ্ধার করা হয় ।
১১) ঐতিহাসিক ফোর্ট উইলিয়াম কলেজ ভেঙে দেওয়ার সময় কলেজের বিরাট গ্রন্থসংগ্রহটি নবগঠিত ক্যালকাটা পাবলিক লাইব্রেরিকে দিয়ে দেওয়া হয় যা পরে ভারতের জাতীয় গ্রন্থাগারে পরিণত হয় ।
১২) জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর ।
১৩) বাংলাদেশে আর্সেনিক সমস্যা সর্বপ্রথম ধরা পড়ে ১৯৯৩ সালে চাঁপাইনবাবগঞ্জের বড়ঘরিয়া ইউনিয়নের ভূগর্ভস্থ পানিতে ।
১৪) কঠিন চীবর দান আসলে কঠিন পরিশ্রম করে বানানো ত্রি-চীবর নামক পোষাক বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে বিতরণের একটি বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠান ।
১৫) ভগিনী নিবেদিতা অষ্টাদশ শতাব্দীর বাঙালি শাক্ত কবি রামপ্রসাদ সেনের (ছবিতে) সঙ্গে ইংরেজ কবি উইলিয়াম ব্লেকের তুলনা করেন ।
১৬) ৩৬০ বছরের পুরাতন ও পুরাতাত্ত্বিক গুরুত্ববহ পুরনো ঢাকার চুড়িহাট্টা মসজিদ, মানুষের আগ্রাসনে ২০০৮ সালের জুলাই মাসে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় ।
১৭) মোগাদিশুর যুদ্ধে বীরোচিত অবদান রাখায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর র‌্যান্ডি শুঘার্ট ও গ্যারি গর্ডনকে ভিয়েতনাম যুদ্ধের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক পদক মেডাল অফ অনারে ভূষিত করা হয় ।
১৮) তাইওয়ান ভিত্তিক বহুজাতিক কোম্পানি “ফক্সকন” পৃথিবীর বৃহত্তম ইলেকট্রনিক্স যন্ত্রাংশ নির্মাতা ।
১৯) ২০০৩ সালে কলকাতার আদি জমিদার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দায়ের করা একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে জব চার্নক কর্তৃক কলকাতা শহর প্রতিষ্ঠিত হওয়ার তত্ত্বটি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট ।
২০) বাজার মূলধনের দিক থেকে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ পৃথিবীর সর্ববৃহৎ শেয়ার বাজার ।
২১) ২০০১ সাল পর্যন্ত প্রায় ৫০ বছর ওহাইও নদীতে ওহাইও নদী চিংড়ির দেখা মেলেনি ।
২২) ২০০২ ফিফা বিশ্বকাপ ফাইনালের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হয় ব্রাজিল ও জার্মানি ।
২৩) ১৮৪২ সালে ইংল্যান্ডের নরউড জংশন রেলওয়ে স্টেশনে বিশ্বের প্রথম ফ্লাইওভারটি নির্মিত হয় ।
২৪) যুক্তরাষ্ট্রের নাসড্যাক শেয়ার বাজার বিশ্বের প্রথম ও সর্ববৃহৎ ইলেকট্রনিক শেয়ার বাজার যেখানে পৃথিবীর অন্য যেকোন শেয়ার বাজারের তুলনায় সর্বাধিক শেয়ার লেনদেন সম্পন্ন হয় ।
২৫) বাহাই ধর্মের অনুসারীরা তাঁদের বর্তমান দূত বাহাউল্লাহ্র আবির্ভাবের ১০০০ বছরের মধ্যে ঈশ্বরের আর কোনো দূতের আবির্ভাবে বিশ্বাস করে না ।
২৬) জার্মান গণিতবিদ কার্ল ফ্রিডরিশ গাউস ১৭৯৮ সালে মাত্র ২১ বছর বয়সে তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ কাজ ডিসকিশিয়নেস অ্যারিথমেটিকা রচনা করেন।
২৭) প্রায় ৩০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস এন্ড এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি বাজেটের চলচ্চিত্র।
২৮) পন্ডিচেরী হাঙ্গর সর্বশেষ দেখা গিয়েছিলো ১৯৭৯ সালে ।
২৯) মোটবডেলা মন্টেজুমা -ই হচ্ছে একমাত্র জোঁক, যা খোলা পানিতে শিকার করে ।
৩০) বেঞ্জামিন রবিন্স কার্টিস ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নিযুক্ত আইন বিষয়ে ডিগ্রিধারী প্রথম বিচারপতি ।
৩১) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে প্রকাশিত হা-ইয়োম হিব্রু ভাষার প্রথম দৈনিক পত্রিকা ।
৩২) ২০০৯ সালে সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারপ্রাপ্ত পেনেলোপে ক্রুজ অস্কারজয়ী প্রথম স্পেনীয় নারী ।
৩৩) সুইজারল্যান্ডীয় গণিতবিদ লিওনার্ট অয়লার ১৭৬৬ সালে পুরোপুরি অন্ধ হয়ে যাবার পরও ১৭৭৫ সালে প্রায় প্রতি সপ্তাহে একটি করে গাণিতিক গবেষণা প্রবন্ধ রচনা করতেন ।
৩৪) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মান আগ্নেয়াস্ত্র নির্মাতা ওয়ালথার নোয়েনগামে বন্দী শিবিরের আটককৃতদের তাদের নিজস্ব কারখানায় দাস শ্রমিক হিসেবে ব্যবহার করেছিলো ।
৩৫) ব্যক্তিগত ভাবাবেগ প্রকাশের জন্য টি-শার্টের ব্যাপক ব্যবহার শুরু হয় ১৯৮০ ’র দশক থেকে ।
৩৬) আলবেনিয়া থেকে প্রকাশিত ম্যাগাজিন দ্রিতা আলবেনীয় ভাষায় প্রকাশিত সর্বপ্রথম ম্যাগাজিন ।
৩৭) যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে অবস্থিত মাউন্ট রাশমোর পর্বতের গ্র্যানাইট পাথরের ক্ষয়প্রাপ্তির হার প্রতি ১০,০০০ বছরে মাত্র ১ইঞ্চি ।
৩৮) পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজনের উৎপত্তি হয়েছে পেরুতে অবস্থিত আন্দিজ পর্বতমালার নেভাদো মিসমি পর্বতশৃঙ্গ থেকে ।
৩৯) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের শরণার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে উদ্দেশ্যে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ কনসার্ট ও অন্যান্য অনুসঙ্গ হতে প্রাপ্ত অর্থ সাহায্যের পরিমাণ ছিল প্রায় ২৪৩,৪১৮.৫১ মার্কিন ডলার ।
৪০) বাংলাদেশী নাট্যব্যক্তিত্ব সাঈদ আহমদ ১৯৯৩ সালে ফ্রান্সের সর্বোচ্চ সম্মানজনক “লিঁজিও দো অনার” পুরস্কার লাভ করেন ।
৪১) গঙ্গার মতো ভারতের যমুনা নদীও হিন্দুদের কাছে একটি পবিত্র নদী ।
৪২) বোতাম সংক্রান্ত মানসিকভীতি কোউমপোউনোফোবিয়া নামে পরিচিত ।
৪৩) কুতুব মিনার ২০০৬ সালে ভারতের সবচেয়ে পরিদর্শিত সৌধ যার পর্যটকের সংখ্যা ছিলো প্রায় ৩৮.৯৫ লক্ষ, যেখানে তাজমহলের পরিদর্শিত পর্যটকের সংখ্যা প্রায় ২৫.৪ লক্ষ ।
৪৪) একাডেমি পুরস্কার বিজয়ী আমেরিকান অভিনেত্রী এলিজাবেথ টেইলর সাতজনকে মোট আট বার বিয়ে করেছিলেন এবং বর্তমানেও তিনি কারো সাথে বিবাহিত নন ।
৪৫) কলম্বিয়ান কণ্ঠশিল্পী শাকিরা মাত্র চার বছর বয়সে তাঁর জীবনের প্রথম কবিতাটি লেখেন, যার নাম ছিলো লা রোসা দে ক্রিস্টাল ।
৪৬) বাংলাদেশী খ্যাতনামা সাহিত্যিক ও জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান ১৯৭৬ থেকে ১৯৮২ সাল পর্যন্ত নোবেল কমিটির সাহিত্য শাখার উপদেষ্টা ছিলেন ।
৪৭) স্কুইডের শুড় প্রকৃতপক্ষে বিবর্তিত পদ, যা পূর্বপুরুষের বিবর্তনের ধারায় জটিল গঠন বিশিষ্ট শুড়ে পরিণত হয়েছে ।
৪৮) দশ বছর বয়সে একটি মেয়ের শরীরে একই বয়সের একটি ছেলের তুলনায় গড় চর্বির পরিমাণ থাকে মাত্র ৫% বেশি কিন্তু বয়ঃসন্ধির শেষে এসে এই পার্থক্য হয় ৫০% এর কাছাকাছি ।

৪৯) সাতক্ষীরার গড়পুকুরের মেলাটি প্রায় ৩০০ বছর ধরে চলে আসছে।
৫০) বিশ্বের সবচেয়ে কম বয়সী পুরুষ হিসেবে আর্নল্ড শোয়ার্জনেগার মাত্র ২০ বছর বয়সে মিস্টার ইউনিভার্স খেতাব অর্জন করেন ।

তথ্যসূত্র : উই‌কি‌পি‌ডিয়ার আজাকি।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×