somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পানির মত সহজ নয়তো,পানি পান করার নিয়ম !!

১৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পানি পান করার সুফল কি কি আমজনতার তা একদম পানির মত মুখস্থ । কিন্তু এই পানির মত সহজ পানি যদি আপনি নিয়ম মেনে পালন না করেন তাহলে তা আপনার কঠিন রোগের কারন হতে পারে। এই সম্পর্কে লিখলাম আজ।
১। পানি কখনোই আপনার স্বাস্থ মোটা করবে না। কিন্তু অতিরিক্ত পানি পান আপনার স্থূলতা অথবা মোটা হবার কারন হতে পারে। কারন আপনি যখন একসাথে অনেক পানি পান করবেন এবং এটাকে আপনার অভ্যাসে পরিনত করবেন তখন পাকস্থলী বড় হয়ে যায়। একটা পর্যায়ে আপনি স্বাভাবিক খেলেও আপনার পেট ভরবে না , তাই পেট ভরার জন্য আপনি বেশী খাবেন যা আপনার স্থুলতার কারন। তাই সারাদিনে একবার অথবা দুইবারে পানি পান না করে ২ ঘন্টা পর পর ১-২ গ্লাস পানি পান করা উচিৎ এতে শরীর ব্যলেন্স থাকে।

২। অনেকেই সকালে ঘুম থেকে উঠে একেবারে ১ অথবা ২ লিটার পানি পান করে নেন, আপনি সর্বোচ্চ ১ লিটার পানি পান করতে পারেন যদি আপনি স্বাভাবিক কায়িক শ্রম/খেলাধুলা/পরিশ্রমের কাজ করেন। কিন্তু আপনি যদি স্বাভাবিক কায়িক শ্রম না করেন তাহলে কোনভাবেই এক সাথে ১ লিটার পানিও নয় । অনবরত শরীরের পানি ফিল্টার করতে করতে কিডনীর ম্যাকানিজম দুর্বল হয়ে যায়। এতে করে ধীরে ধীরে আপনার কিডনি ডেমেজ হতে শুরু করবে। যে বয়সে আমরা এরকম ভাবে বীরত্ব দেখাই অর্থাৎ কৈশোর থেকে যৌবন এই সময়টায় শরীর এই অনিয়মের প্রতিক্রিয়া দেখায় না, কিন্তু মাঝ বয়সে যদি টের পান আপনার কিডনী ডেমেজ হয়ে গেছে, আর যদি ভাবেন প্রতিদিন এক ঠ্যলায় ১ অথবা ২ লিটার পানি পান করেছেন কিন্তু কেন এরকম হলো? তা খুব দুর্ভাগ্যজনক!! আপনি বরং ১-২ গ্লাস পানি ২ ঘন্টা পর পর খেতে পারেন যা আপনার স্বাস্থ এবং কিডনীর জন্য হিতকর ।

৩। অনেকে খাবার খাওয়ার সময় অনবরত পানি পান করতে থাকেন অথচ আপনি যদি খাবার গ্রহনের সময় অতিরিক্ত পানি পান করেন তাহলে আপনার খাবার হজমের জন্য এসেনশিয়াল পাচক রস গুলো পাতলা হয়ে তার কার্যকারীতা হারিয়ে ফেলে, অর্থাৎ আপনার হজম প্রক্রিয়া দুর্বল হয়ে যায়। তাছাড়া আপনি গলা জ্বলা, পেট ফাপা, গ্যাস্ট্রিক সমস্যায় আক্রান্ত হতে পারেন। খাবারের আধা ঘন্টা আগে এক গ্লাস পানি, খাবার খাওয়ার সময় আধা গ্লাস পানি এবং খাবার খাওয়ার আধা ঘন্টা পর এক গ্লাস, এবং এক ঘন্টা পর থেকে স্বাভাবিক নিয়মে পানি পান করা উচিৎ।

৪। যাদের কিডনি দুর্বল তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী পানি পান করতে হবে।

৫। প্রতিদিন ৮ গ্লাস পানি পান করতে হবে এর কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই। বরং আপনি যদি কম পরিশ্রম করেন, শীত প্রধান এলাকায় থাকেন তাহলে কম পানি পান করলেও চলবে। আবার আপনি যদি অধিক পরিশ্রম করেন, গরম প্রধান এলাকায় থাকেন, যদি প্রচুর ঘামেন তাহলে আপনার সারাদিনে ১৬ গ্লাস পানিও পান করা লাগতে পারে।

৬। তবে আপনি যখন ঔষদ খাবেন বিশেষ করে হাই পাওয়ার ড্রাগ নিবেন তার পর অবশ্যই বেশী বেশী পানি পান করবেন(তার মানে আবার এক লিটার করে নয়)। কারন আমাদের গ্রহন করা ড্রাগের ৯৫ % ছয় থেকে বার ঘন্টার মধ্যে প্রস্রাবের মধ্য দিয়ে বের হয়ে যায়। এখন আপনি যদি বেশী পানি পান করেন তাহলে কিডনীর ফিল্টার করতে সহজ হয় । আপনি যদি হাই পাওয়ার এন্টিবায়োটিক খেয়ে থাকেন তাহলে নিশ্চয় খেয়াল করেছেন প্রস্রাব কিভাবে হলুদ রং ধারন করে। সব ঔষদে প্রস্রাবের বর্ণ চেঞ্জ হবে তা নয়, কিন্তু আল্টিমেটলি কিডনীর উপর দিয়েই ধকল টা যায়। তাই কিডনীর উপর দিয়ে যেন ড্রাগের ধকলটা কম যায় তার জন্য ঔষধ খাওয়ার পর অবশ্যই পরিমিত পানি পান করা উচিৎ।

*কোন তথ্য ভূল হলে অথবা ভিন্নমত পোষণ করলে জানাবেন।

ব্লগ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

twitter.com/KhaanOfficial
instagram.com/khaanayuub

সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১২:০০
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×