সংযম মানে কি শুধু পানাহার থেকে বিরত থাকা !!
১০ ই জুন, ২০১৬ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রোজা মানে হলো একটা নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকা । কিন্তু এই সংযমটা কিন্তু প্রতীকী । আসল সংযম নিজের জীবনাচরণ এর মধ্যে নিহিত । যেমনঃ বিভিন্ন প্রকার পার্থিব /অপার্থিব লোভ থেকে নিজেকে সংযত করা, কামনার বাসনা থেকে নিজেকে বিরত রাখা, অসংযত আচরন থেকে নিজেকে বিরিত রাখা, ফেতনা -ফ্যাসাদ থেকে নিজেকে বিরত রাখা। নিজের ক্রোধ কে দমন করে অপরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার নামও কি সংযম নয়? অথবা ব্যবসায়ীদের ক্ষেত্রে তা হতে পারে মজুতদারী তথা অতি মুনাফার লোভে ক্রেতাদের ঠকানো থেকে বিরত রাখা। অথবা খুব কামুক একজন ব্যাক্তি যখন শুধুমাত্র রমজানকে উপলক্ষ করে নিজের সেক্সুয়াল চাহিদাকে নিয়ন্ত্রন করে এর নামও কি সংযম নয় ? অর্থাৎ সংযম শুধুমাত্র পানাহার থকে বিরত থাকা নয় , আসল সংযম জীবনাচরণের প্রতিটি ক্ষেত্রে নিজেকে নেতিবাচক কার্যকলাপ থেকে বিরত রাখা । কিন্তু আমরা শুধু একটা জায়গায়ই ফোকাস করি । আর তা হলো না খেয়ে থাকা !!! সবচেয়ে বড় কথা হলো সারাদিন রোজা রেখে ইফতারির সময় এমন খাবারের আয়োজন করতেছি যা বিয়ে বাড়ীর খানাকেও হার মানায় !! অর্থাৎ সারাদিন এর সংযমের কবর রচনা করলাম ইফতারীতে। আশপাশের গরীব-অসহায়-অভুক্ত মানুষ গুলোর কোন খবর ই আমরা রাখিনা।
সবাইকে রমজানের শুভেচ্ছা।
তীর্থ পদাতিক
twitter.com/KhaanOfficial
instagram.com/KhaanAyuub
&
fb.com/KhaanTimeline
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৬ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮
এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন
যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন