somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘গ্রান্ড সুলতান টি রিসোর্ট এ্যন্ড গলফ’ দেশের প্রথম ৫ তারা রিসোর্ট

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সম্পূর্ন বাংলাদেশী বিনিয়োগে চা-ঝর্ণা আর বনভূমির নয়নাভিরাম শহর শ্রীমঙ্গলে ১৩.৬ একর জায়গা নিয়ে বাংলাদেশের প্রথম ৫ তারা মানের ‘গ্রান্ড সুলতান টি রিসোর্ট এ্যন্ড গলফ’ এর প্রাথমিক যাত্রা শুরু হয়েছে। আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে রিসোর্টটি।
(২৫-১০-২০১৩) শুক্রবার বেলা ২টায় বিলাসবহুল ও রুচিশীল রিসোর্টের ‘নওমী মঞ্জিল’-এ আয়োজিত জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রিসোর্টটির উদ্বোধন হয়। এর উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খাজা টিপু সুলতান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর সোহেল হোসেন ইবনে বতুতা, টেকনিক্যাল ডিরেক্টর বি কে এস ইনান ও জেনারেল ম্যানেজার টনি খান। সংবাদ সম্মেলনে রিসোর্টের চেয়ারম্যান খাজা টিপু সুলতান বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদার আসনে তুলে ধরতেই গ্রান্ড সুলতানের এই অভিযাত্রা। পর্যটন শিল্পের অপরিসীম সম্বাবনাকে বিকশিত করা আমাদের লক্ষ। তিনি আরো বলেন, সম্পূর্ণ বাংলাদেশী বিনয়োগে আর স্থাপত্যে নির্মিত এই রিসোর্ট বাংলাদেশ পরিবেশের সমস্ত সুরক্ষা মেনেই যাত্রা শুরু করছে। তিনি আশাবাদীর স্মরে বলেন, শ্রীমঙ্গল তথা বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটকে ও বদলে দেবে।
রিসোর্টের সুবিধাদি তুলে ধরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খাজা টিপু সুলতান জানান,‘ আধুনিক সকল সুবিধাসহ ২,০০,০০০ বর্গফুট জায়গার ওপর গড়ে তোলা ৯ তলা ভবনে রয়েছে ১৪৫টি কক্ষ। এর মাঝে ৪৫টি কিং সাইজ আর ৪৩ টি কুইন সাইজ বিছানাসমৃদ্ধ রুম রয়েছে। চেয়ারম্যান আরো জানান, এতে রয়েছে একটি অসাধারণ নাইন হোল গলফ কোর্স। অন্যান্য খেলাধুলার মধ্যে রয়েছে লন টেনিস ও ব্যাডমিন্টন খেলার সুবিধা। ইনডোর গেম্সের মধ্যে রয়েছে বিলিয়ার্ড ও টেবিল টেনিসের সুযোগ। শিশুদের জন্য আলাদা খেলার জোনও রয়েছে রিসোর্টে। রিসোর্টে অ্যামিবা আকৃতির বিশাল সুইমিংপুলসহ সুনিয়ন্ত্রিত তাপমাত্রার সর্বমোট ৩টি সুইমিংপুল। দেশের প্রথম অতিথি আবাস হিসেবে রিসোর্টটিেিত থ্রি-ডি থিয়েটার রয়েছে উল্লেখ করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জানান, ৪৪ জন একসঙ্গে বসে এই থিয়েটারে সিনেমা উপভোগ করতে পারবে। দেশের কোন আনন্দ নিবাসে প্রথম বারের মত সুবিশাল পাঠাগার সংযোজিত হয়েছে বলে জানান গ্রান্ড সুলতান টি রিসোর্ট ও গলফ’ এর চেয়ারম্যান।
রিসোর্টে রয়েছে, ১২০০ জনের সংকুলান সমৃদ্ধ ‘রোশনি মহল’ ও ৭৫০ জনের স্থান সংকুলান সুবিধা সমৃদ্ধ ‘নওমি মঞ্জিল’ নামের ব্যাংকোয়েট হল। রিসোর্টে রয়েছে ফোয়ারা ডাইন, শাহী ডাইন ও অরণ্য বিলাস নামের ৩৩০ আসন বিশিষ্ট ৫ তারকা মানের রেস্টুরেন্ট। রিসোর্টে আরো রয়েছে, গলফ পাহারিকা, পুল ডেক ও ক্যাফে মঙ্গল নামে তিনটি দুর্দান্ত ক্যাফে। কর্পোরেট অতিথিদের জন্য ভিন্ন মাত্রার সুবিধা রয়েছে বলে জানান রিসোর্টেও চেয়ারম্যান। তিনি জানান এতে রয়েছে তিনটি বিশালাকৃতির দৃষ্টিনন্দন রুচিশীল মিটিং কক্ষ। অত্যাধুনিক সুসজ্জিত জিমনেসিয়ামসহ রিসোর্টে রয়েছে স্পা, সনা, জ্যাকুজি ও মাসাজ পার্লারের ব্যবস্থা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×