somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুরাদনগরে এক জঘন্য বর্বরতা

২৭ শে জুন, ২০০৯ রাত ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুমিল্লার মুরাদনগরের এই নিউজটি পত্রিকার একটি নিউজ কিন্তু ব্লগের নয়। কিন্তু পাঠকদের জ্ঞাতার্থে নিউজটি দেয়া। মুরাদনগর টনকী উনিয়ন এর চৈনপুর গ্রামের রিকশাচালক হতদরিদ্র বাবুল মিয়ার স্ত্রী শিরিন আক্তার। গত ফেব্রুয়ারীতে একই গ্রামের কতিপয় ব্যক্তি তাকে শ্লীলতাহানির চেষ্টা করে এর প্রেক্ষিতে থানায় মামলা করে বাবুলের স্ত্রী শিরিনা। কিন্তু এই মামলাই তার এবং তার গ্রামের মানুষের জন্য বিপদ ডেকে আনে। সন্ত্রাসীদের হামলায় সেদিন রাতে কোন পুরুষ গ্রামে ঢুকেনি ভয়ে। আর মহিলারা সন্ত্রাসীদের বর্বরতার সামনে চিৎকার করে প্রাণ ভিক্ষা চেয়েছে। গ্রামের শোষিত শ্রেনী বলে চিহ্নিত শিরিনা আক্তার ও তার প্রতিবেশীদের উপর সেদিন বর্বর হামলা চালানো হয়। তাদের ঘরের আসবাবপত্র নষ্ট করা হয়। ঘরের টিনগুলো এবরো থেবরো করে কেটে ফেলা হয়। হামলায় বৃদ্ধা মহিলারাও বাদ পড়েনি। কিন্তু এতো কিছুর পরও থানা মামলা নিতে গড়িমসি করে। নিউজ হয়নি পত্রিকায় ফলাও করে। কারন কলম সৈনিকরা ক্ষমতাসীনদের পকেটে ঢুকে গেছে। যারা হামলায় নেপথ্যে ছিল তারা গত নির্বাচনে বর্তমান সরকারের হয়ে কাজ করেছে তাই তাদরে জন্য এই বাড়তি সুবিধা। ডাক্তার পর্যন্ত সার্টিফিকেট দিতে টালবাহানা করে। কিন্তু এতো কিছুর পরও যা হয়েছে উপজেলার কয়েকজন সাংবাদিকের চেষ্টায় তা হয়েছে। তাদের ধন্যবাদ। ঘটনার সময় পুলিশের উপস্থিতি না থাকলেও উপস্থিত দারোগা নিজেই অবাক হয়ে যান ঘটনার বর্বরতা দেখে। কিন্তু থানায় গিয়ে পরবর্তীতে ওসির ভূমিকা দেখে মনে হয়েছে তিনিও কারও পক্ষ নিচ্ছেন। এবং তার বক্তব্য ছিল দু'পক্ষই অপরাধী। সেটা মানলাম। কিন্তু বাদীর প্রতিবেশী মহিলা ও শিশুদের সামনে তাদের বসতঘরগুলো যারা এভাবে তছনছ করে দিলো তারা কি একটু বেশি অপরাধী না! দু'দল অপরাধী বলে কি তাদের অপরাধটুকুকে লঘু করার প্রচেষ্টা হয়েছে।

কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়নের চৈনপুর গ্রামে একটি সংঘবদ্ব সন্ত্রাসীচক্র বুধবার সন্ধায় প্রকাশ্য দিবালোকে নারী নির্যাতন মামলার বাদী ও স্বাক্ষীদের উপর হামলা চালিয়ে মহিলাসহ ১০জনকে আহত করেছে। এ সময় সন্ত্রাসীরা ৮টি বাড়িতে ব্যাপক ভাংচুর চালিয়েছে এবং প্রায় ২ লাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
সরেজমিন পরিদর্শনকালে এলাকাবাসী জানায়, বাবুল মিয়ার স্ত্রী শিরিনা আক্তারের দায়ের করা একটি নারী নির্যাতন মামলায় একই গ্রামের আবদুল হামিদের ছেলে খোরশেদ আলম (৪০), মৃত আব্বাস আলীর ছেলে নবী নোয়াজ (৫৫) ও আবদুল মতিনের ছেলে মনির হোসেন (২২) জেল হাজতে রয়েছেন। উক্ত মামলাটি প্রত্যাহার করার জন্য হুমকি-ধমকি দিলে মামলার বাদী শিরিনা আক্তার থানায় একটি জিডি করেন। এতেও হুমকির উৎপাত বন্ধ না হওয়ায় কুমিল্লার আদালতে একটি পিটিশন মামলা করলে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট বিষয়টি তদন্ত করা জন্য উপজেলা সমবায় কর্মকর্তাকে দায়িত্ব দেন। গত বুধবার সমবায় কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বিয়ষটি সরজমিন তদন্তকালে তার উপস্থিতিতেই বাদী ও স্বাীদের হুমকি-ধমকি দেয়। সন্ধ্যায় তদন্তকারী কর্মকর্তা এলাকা ত্যাগ করার পরই নারী নির্যাতন মামলায় জেলে আটক থাকা খোরশেদ আলম, নবী নোয়াজ ও মনির হোসেনের আত্বীয়- স্বজনরা বেপরোয়া হয়ে উঠে। তখন মালু মিয়ার ছেলে কাইয়ুম (৩০), মোখলেছ মিয়ার ছেলে মামুন মিয়া (২৮), খোরশেদ আলমের ছেলে নূরে আলম (২২) ও নবী নোয়াজের ছেলে সাইদুলের (২২) নেতৃত্বে একদল সন্ত্রাসী পূর্বপরিকল্পিত ভাবে অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে বাদী ও স্বাক্ষীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে মামলার বাদী শিরিনা আক্তার (২৮) ও স্বাক্ষী নাবালক (৪৫) জোহরা খাতুন (৫০) আব্দুল মোন্নাফ (৫৫) সোহেল মিয়া (১৮) আব্দুল করিম (৫৮) ও মাহাবুবসহ (১৯) ১০ জন আহত হলে তাদেরকে চিকিৎসার জন্য মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় সন্ত্রাসীরা আব্দুল করিম, আবুল কাশেম, দানু মিয়া, মোন্নাফ মিয়া, মোহর আলী, কবির মিয়া ও বাবুল মিয়াদের ঘর-দরজা, জানালা বেড়া ও আসবাপত্রের ভাংচুর চালিয়ে ব্যাপক তিসাধন করে। এ ছাড়া ও নগদ অর্ধল টাকা, ৫ ভড়ি স্বর্ণালংকার ও ৪টি গবাদী পশুসহ প্রায় ২ ল টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করার পূর্বে ২টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মুরাদনগর থানার ওসি আমিরুল আলম ও ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম ভূইয়া জানান, দেশ স্বাধীন হওয়ার পর এমন বর্বরতা আমি আর দেখিনি। ন্যাক্কার জনক ঘটনাটি খুবই দুঃখজনক। তিনি উক্ত ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান।
মুরাদনগর থানার ওসি আমিরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুরনো মামলা নিয়ে দুপক্ষের মধ্যে ঘটনাটি সংগঠিত হয়েছে। তবে এখনো কেউ থানাতে অভিযোগ করেনি।


ছবিগুলো ঝাপসা কারণ এমএস ওয়ার্ড ফাইল থেকে ফটোশপে পেষ্ট করে সেভ এস দিয়ে পোষ্ট দিয়েছি। সরাসরি জেপিজি ফরমেটের ছবি পাইনি তাই।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×