somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছুতেই ঘুম আসে না, তোমাকে দেখার পরে

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘কিছুতেই ঘুম আসে না, তোমাকে দেখার পরে।’ প্রথম শুনতে পাই সুরাইয়া শাকিলা শুক্লার কন্ঠে এনটিভির ক্লোজআপ ওয়ান কনটেষ্টে। পরে জানতে পারি শুক্লার কন্ঠের এই গানটির মূল গীতিকার কালো কোকিল বেবি নাজনীন। পরে বেবি নাজনীনের কন্ঠেও গানটি শুনেছি। ডাওনলোড করেছি। কিন্তু কেন যেন শুরু থেকে মনে গেথে যাওয়া গানটি শুক্লার কন্ঠেই বেশ প্রিয় লাগলো।


সত্যিই ঘুম আসে না। যখন থেকে তোমাকে বুঝতে শুরু করি তারপর থেকে বহু দিন বহু রাত কেটে গেছে। কিন্তু তোমাকে ভুলতেই পারি না। আসলে জানিনা আমার শেষ গন্তব্য পর্যন্ত তুমি পাশে থাকো কিনা। তবে এটা সত্য যে আমি আমার হৃদয় মননে উড়ন্ত ভাবনাকাশে তোমার রাজত্ব অস্বীকার করতে পারি না। বহুবার তুমি আমাকে ঠেলে বলতে যে, আমার জন্য যারা মনোযোগ দিতে চায় আমি যেন তাদের সাড়া দিই। কিন্তু সত্য কি, আমি তা পারি না। সত্যিই তোমাকে অবজ্ঞা করে অন্য কারো দিকে আমার দৃষ্টি নিপতিত হয় না।

আমার প্রতি তোমার খেয়াল
সকালে আমার ঘুম ভাংতো খুব ভোরে। আর মাঝে মাঝেই আমি হাটতে যেতাম তোমার কাছাকাছি কোথাও। ট্রাউজার, টিশার্ট, কেডসে আমি হাজিরা দিতাম সবুজ ক্যাম্পাসের কালো পিচপথে। তুমি জানতে আমি আসি নিয়মিত। কখনো কখনো এই সাত সকালে তুমি আমাকে হাজিরা দিতে ছুটে এতে ঘর থেকে। আসলে বাসায় তুমি মিথ্যে বলেই আমাকে দেখা দিতে। সেই সোনালী দিনগুলো ভুলার নয়। তুমি খুব ভালো ছবি আঁকতে। মনে আছে আমি তোমাকে একদিন বাসা থেকে বের হতে বলায় তুমি রাগ করলে। তুমি বললে আমি বুঁঝতে চাইনা তোমার সমস্যা। আমি রাগ করিনি। তুমি ভাবলে আমি রাগ করেছি। আমি দুষ্টুমি করে তোমাকে রাগালাম। তুমি হুট করেই দেখি আমার সামনে এসে হাজির। আসলে তোমার সাথে আমার প্রতি সেকেন্ডের শব্দ বিনিময় না হলেও মোবাইলের শর্ট ম্যাসেজ ছিল বাক যোগাযোগের বিকল্প।

তোমার সারপ্রাইজ। একদিন ব্যয়াম করতে বেরিয়ে একটি জায়গায় বসে তোমাকে ম্যাসেজ দিয়ে বললাম যদি একটি পাতা কাগজ ও একটি কলম হতো তবে আমি কিছু লিখতে পারতাম। তোমাকে বলার ঠিক কয়েক মিনিট পর (প্রায় ১০ মিনিট) তুমি আমাকে ম্যাসেজ দিলে আপনি যেখানে বসেন আছেন তার পিছনে যেখানে বাইকটি আছে তার উপর খেয়াল করেন। আমি দৌড়ে গেলাম। ওমা তুমি কখন এ কাজ করলে। আমাকে ডাকোনি কেন? তুমি এতো হাঁসছিলে সেদিন। যা আমাকে খুব আনন্দ দেয়।


আমি জানি, আমার মন খারাপ আর বিষন্নতা তোমার দৃষ্টি এড়াতো না। আমার মন যেন তোমার সাথে সংযুক্ত কোন নেটওয়ার্ক। আমি জানি তোমাকে নিয়ে আমার সামনে এগোবার পথ অনেক সুন্দর হবে, সে বিশ্বাসটাতে চির ধরিও না। তবে আমি হেরে যাবো আমার বিশ্বাসের কাছে। কারো কথায় প্রভাবিত হয়ো না। মনে রেখো জীবনটা শুধুই তোমার। আর তা বহন করতে হবে তোমাকে, তাই এর চ্যালেঞ্জও সব তোমার। এর মাঝে যারা হস্তক্ষেপ করবে তারা শুধু সামাজিক আচার পূর্ণ করার জন্য।

হঠাৎ বৃষ্টি ছবিটা দেখেছো। কেন্দ্রীয় চরিত্রের যুবক শেষ অবদি স্থির ছিল এক অচেনা অদেখা স্নিগ্ধ ফুলকলির জন্য। আমরা হয়তো তাদের মতো না হলেও তার চেয়ে ভালো জীবন উপভোগ করতে পারবো। এ বিশ্বাস আমার শুরু থেকে। তাই হতাশা ও ভীরুতা ঝেড়ে সাহস যোগাও সুন্দরের আগামী গড়তে।

২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

রাজনৈতিক দল গঠনের মতো জনপ্রিয়তা ইউনুস সাহেবের ছিলো না ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মে, ২০২৬ রাত ২:২৬


মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

×