আমি দীর্ঘ দিন থেকে কলেজে অধ্যাপনা করি ,পড়াশুনাও করেছি এইদেশেই তখন কার দিনের সিলেবাসে যে সমস্যা লক্ষ্য কেরেছি তা আজ পর্যন্ত বিদ্যমান আছে বরং সমস্যা বলতে পারেন কিছুটা ঘনিভূত হয়েছে ।
যে সমস্ত ছাত্র-ছাত্রী উচ্চ মাধ্যকি পর্যায়ে বিজ্ঞানে পড়াশুনা করেন তাদের জন্য পদার্থবিজ্ঞান ও রসায়ন একটি আবশ্যিক বিষয় অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ে যাদের বিজ্ঞান পড়তে হয় তাদের ক্ষেত্রে উক্ত দুটি বিষয় অবশ্যই পড়তে হবে । কিন্তু বিজ্ঞান কে ব্যাখ্যা করার জন্য এই দুটি বিষয়ে গণিত ব্যবহার করতে হয় । গণিতের মধ্যে বীজগণিত, ত্রিকোণমিতি এবং খুব বেশি যেটা দরকার হয় সেটা হল ক্যালকুলাস গণিত । কিন্ত আমরা শিক্ষকেরা যখন ক্লাসে পদার্থবিজ্ঞানের সমীকরণগুলো প্রতিপাদন করি তখন ছাত্র-ছাত্রীদের বিশেষ সমস্যায় পড়তে হয় কারন তাদের ক্যালকুলাস গণিত পড়ানো হয় দ্বিতীয় বর্ষে গিয়ে । এমনিতেই এস,এস.সি পাশের পরে এইচ ,এস,সি ক্লাসের সিলেবাস কিছুটা বড় ও কঠিন তার উপর গণিত না জানার সমস্যার কারণে বেশির ভাগ ক্ষেত্রে তাদের (ছাত্র-ছাত্রী)কে প্রতিপাদিত সমীকরণ গুলিকে মনে রাখতে হয়,প্রচলিত ভাষায় যাকে বলে মুখস্ত করা ।এর ফলে শিক্ষার্থীরা এক দিকে যেমন বিজ্ঞান বুঝতে সমস্যায় পড়ে অন্যদিকে এক শ্রেণীর শিক্ষক তাদের এই দুর্বলতার সুযোগে প্রাইভেট টিউশনিতে ডেকে নিয়ে যান । আমি যতদূর জানি পৃথিবীর উন্নত দেশগুলিতে এই ক্যালকুলাস গণিত পড়ানো হয় স্কুল পর্যায়ে সপ্তম -অস্টম শ্রেণীতে আর সেটা আমাদের দেশে পড়ানো হয় উচ্চমাধ্যমিক পর্যায়ে । বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা পদ্ধতি সহ বিভিন্ন শিক্ষা কমিশন গঠিত হয় কিন্ত আজ পর্যন্ত কোন কমিশন , শিক্ষা মন্ত্রনালয় কিংবা শিক্ষাবোর্ডের কারই নজরে ব্যাপার টি আসলোনা ।
তাই সুধি সমাজ সহ সবার নিকট দৃস্টি আর্কষণ করতে চাই ছাত্র-ছাত্রী এবং পাঠদানকারী শিক্ষক -শিক্ষাগণের সুবিধা জন্য উচ্চমাধ্যমিক ক্লাসের ক্যালকুলাস গণিত দ্বিতীয় বর্ষের সিলেবা থেকে প্রথম বর্ষের সিলেবাসে অন্তভূক্ত করা হউক ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


