somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যা ব্লগে,ফেসবুকে লিখতেন ব্লগার ওয়াশিকুর রহমান।

৩১ শে মার্চ, ২০১৫ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার তেজগাঁওয়ে ধারালো অস্ত্রধারীদের আক্রমণে নিহত ব্লগার ওয়াশিকুর রহমান বিভিন্ন নামে একাধিক ব্লগ সাইটে এবং তার ফেসবুক প্রোফাইলে সমকালীন বিষয়ে তার মতামত লিখতেন যথাঃ







এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ বলছে, 'ধর্মীয় অনুভুতিতে আঘাত দেবার কারণেই' ওয়াশিকুর রহমানকে হত্যা করার কথা বলেছে আটককৃত দু'জন।

ফেসবুক ও অন্যান্য কিছু বাংলা ব্লগসাইটে দেখা গেছে, ওয়াশিকুর রহমানের লেখালিখির অন্যতম একটি বিষয় ছিল ইসলামসহ নানা ধর্মের সমালোচনামূলক প্রসঙ্গ, এবং তার বিভিন্ন মন্তব্য নিয়ে পক্ষে-বিপক্ষে অন্য আরো অনেকের মধ্যে তুমুল বিতর্ক সৃষ্টি হতো।

ফেসবুকে ওয়াশিকুর রহমানের প্রোফাইলে নাম ছিল 'ওয়াশিকুর বাবু' । এ ছাড়া কয়েকটি ব্লগ সাইটে তিনি 'কুচ্ছিত হাঁসের ছানা', 'গন্ডমুর্খ', 'বোকা মানব' ইত্যাদি একাধিক নামে লিখতেন বলে জানা যাচ্ছে।
ফেসবুকে ওয়াশিকুর রহমানের প্রোফাইল

তর্কে বিতর্কে অংশগ্রহনকারীদের কারো কারো মতে মুক্তচিন্তা, সাম্প্রদায়িকতা, বিজ্ঞান, ধর্মীয় কুসংস্কার বা গোঁড়ামি - ইত্যাদি নানা বিষয়ে প্রায়ই লেখালিখি এবং তীক্ষ্ম মন্তব্য করতেন ওয়াশিকুর রহমান, আর অন্য পক্ষের মতে মুক্তচিন্তার খোলসে ইসলাম বিদ্বেষীতা, ধর্মীয় অনুভূতি আঘাত হানাই তার কাজ ছিল। ধর্মনিরপেক্ষতা কিংবা মুক্তবুদ্ধি চর্চা নয়, ইসলাম বিদ্বেষীতাই মূল্ লক্ষ্য ছিল ওয়াশিকুর রহমানের লেখায়।

এর আগে যে দুজন ব্লগার ইসলাম বিদ্বেষীতার কারণে ধারালো অস্ত্রধারীদের আক্রমণে নিহত হন - সেই রাজীব হায়দার বা 'থাবা বাবা' এবং গতমাসে নিহত ব্লগার-লেখক অভিজিৎ রাায় - এই দু'জনের মৃত্যুর পর তীব্র ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একাধিকবার মন্তব্য করেন ওয়াশিকুর।

তার সেই মন্তব্যগুলোর জবাবে আবার ক্রুদ্ধ প্রতিক্রিয়াও আসে ফেসবুকে অন্য কিছু ব্যবহারকারীর দিক থেকে।
ওয়াশিকুর হত্যার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে

তিনি 'এথিস্ট (নাস্তিক) বাংলাদেশ' এবং 'বাংলার শার্লি' (ফরাসী ম্যাগাজিন শার্লি এবদু) সহ বেশ কয়েকটি ফেসবুক গ্রপের সদস্য ছিলেন।

এ ছাড়া 'লজিক্যাল ফোরাম' নামের একটি অনলাইন ডিসকাশন ফোরামেরও সদস্য ছিলেন ওয়াশিকুর।
ব্লগঃ


তার ফেসবুকের প্রোফাইলের বিভিন্ন মন্তব্য এবং স্ট্যাটাস খুঁজলে পাওয়া যায়, ইসলাম বিদ্বেষী বিভিন্ন উস্কানি মূলক মন্তব্য। ধর্মনিরপেক্ষতা এবং ইসলাম বিদ্বেষীতার তফাৎ তার লেখায় খুব বেশি স্পষ্ট নয়।

গত ২৭ জুন ২০১৪ তে লিখেছেন

'যুদ্ধবাজ নেতা হতে চাও? হিটলারকে অনুসরন করো;
ধর্ষক হতে চাও? রাজাকারকে অনুসরন করো;
খুনী শাসক হতে চাও? জিয়াকে অনুসরন করো;
লম্পট হতে চাও? এরশাদকে অনুসরন করো;
শিশুকামী হতে চাও? মোল্লা-পাদ্রীকে অনুসরন করো;

সব একসাথে হতে চাও? নবীকে অনুসরন করো।'


২৭ মার্চ ২০১৫ লিখেছেন

'এক পাঁচ ওয়াক্ত নামাজী মুমিনকে বললাম হাজার দশেক টাকা দিতে পারবে কিনা? ৬ মাসের মধ্যে টাকা তো শোধ দিবই উপরি হিসেবে তার যাবতীয় পাপ গ্রহন করবো আর নিজের একাউন্টে পুণ্যি থাকলে সব দিয়ে দিবো। মুমিন রাজি হলো না।

মুমিনদেরও আজকাল ঈমান নেই!'


১ মার্চ ২০১৫ লিখেছেন

'মেয়েরা পর্দা না করলে তো ধর্ষণ হবেই'
'লেখায় পর্দা না করলে তো কোপ খাবেই'

আপনি এই দুটি বাক্যের একটি সমর্থন করেন মানেই আপনি বলদা। আর আপনার এই বলদামিকে লাত্থি মেরে অনুভূতি নিহত করাই আমার লক্ষ্য।


খুন হওয়া ব্লগার ওয়াশিকুর (রহমান অথবা বাবু)-র সন্ধান বিস্তারিত দেখতে ক্লিক করুন বা সকল পোষ্টে যেতে এখানে ক্লিক করুন
(আর আমি কিন্তু নাস্তিক নই মুসলিম সহীহ আকিদ্বার অনুসারী)
(এই হত্যাকে মুসলিম হিসেবে সমথর্ন করি না, সরকারের পদক্ষেপ নেওয়া উচিত ছিলো আগেই।আর নাস্তিক ভাইদের কাছে অনুরোধ করব ইনজয় করেন লাইফ অন্যের গডকে গালি দিয়েন না আপনাদের গডকে গালি দিলে কেমন কষ্ট লাগে তেমনই হিন্দু,মুসলিমের লাগে)
(সংকলিত)
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৩
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাব ইয়াদ রাখহা জায়েগা

লিখেছেন শূন্য সময়, ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৫২

বিডিআর ম্যাসাকারের বিচার জীবনেও হবেনা। হলফ করে বলতে পারি।
কার বিচার করা হবে? হাসিনার? তাপসের? শেখ সেলিমের? সর্বোপরি, ভারতের?
কে করবে বিচার? বিচিহীন বিএনপি যে ভারতের পারমিশনে দেশে ফিরেছে? যার মুরোদ... ...বাকিটুকু পড়ুন

‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান কীভাবে মুখে মুখে ছড়িয়ে দেওয়া যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:১৮



বাংলাদেশের মতো একটি দেশের সরকারের প্রথম কাজ কি হতে পারে? আমার মতে – দেশের দরীদ্র জনগণের মৌলিক চাহিদা পূরণ করাই সবার আগে সরকারের প্রথম টার্গেট হওয়া উচিৎ।... ...বাকিটুকু পড়ুন

যে সব আলেম ঐক্যবদ্ধ নয় তাদের ঐক্যের যোগ্যতা নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫১



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৩ নং আয়াতের অনুবাদ-
১০৩। তোমরা একত্রে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধর! আর বিচ্ছিন্ন হবে না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর।যখন তোমরা শত্রু ছিলে তখন তিনি... ...বাকিটুকু পড়ুন

পুলসিরাত

লিখেছেন হাসান মাহবুব, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪


দিনটা ছিল দুর্যোগময়। সকাল থেকে বৃষ্টি- জলে ঢেকে গিয়েছিল রাস্তা-ঘাট। ঢেকে গিয়েছিল ঢাকনা খোলা ম্যানহোল। পরিণত হয়েছিল অদৃশ্য মরণকূপে। এর মধ্যেই মানুষ বেরিয়েছিল কাজে। উদ্বিগ্ন আর ক্ষুদ্ধ মানুষেরা... ...বাকিটুকু পড়ুন

আমার কথা : একুশে বইমেলায় আপনাদের আন্তরিক আমন্ত্রণ।

লিখেছেন সুম১৪৩২, ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:০৩



অনেক জল্পনা–কল্পনার পর অবশেষে শুরু হলো একুশে বইমেলা ২০২৬।
বইপ্রেমীদের এই মহোৎসবে এবার আমার জন্য একটি বিশেষ মুহূর্ত—
এই প্রথম আমার দুটি বই একসাথে মেলায় এসেছে।



বই দুটি প্রকাশিত হয়েছে প্রতিভা... ...বাকিটুকু পড়ুন

×