somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপিল হবে, শাহবাগে জানালেন অ্যাটর্নি জেনারেল।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুধবার রাত ৯টার দিকে সরকারের প্রধান আইন কর্মকর্তা শাহবাগে গিয়ে একথা আন্দোলনকারীদের জানান, যিনি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শুনানিতে প্রসিকিউশনকে সহযোগিতা করেছেন।

মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা (রাষ্ট্রপক্ষ) কী করছি, এটা জনগণকে জানাতেই সেখানে গিয়েছিলাম।”

যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজা দেয়ার পর তা প্রত্যাখ্যান করে ৩৬ ঘণ্টার বেশি সময় ধরে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে জনতা, বিশেষ করে তরুণরা।

তাদের কী বলেছেন- জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, “আমি ওখানে বলেছি, আমরা চুপ করে বসে নেই। আমরাও এ রায়ে বিক্ষুব্ধ। আমরা আপিলের প্রস্তুতি নিচ্ছি।”






আব্দুল কাদের মোল্লার রায়ের পর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম বলেন, ছয়টি অভিযোগের মধ্যে একটিতে কাদের মোল্লাকে বেকসুর খালাস দেয়া হয়েছে। আইন অনুসারে ওই অভিযোগের প্রেক্ষিতে আপিলের সুযোগ রয়েছে।

“আমরা রায় পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে আপিল দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।”

অ্যাটর্নি জেনারেলের আগে রাত ৮টার দিকে শাহবাগে যান ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সাজেদা চৌধুরী।

তিনি বিক্ষোভস্থলে পৌঁছলে আন্দোলনকারীরা ‘মানি না-মানবো না, এই রায়-মানবো না’, ‘কাদের মোল্লার ফাঁসি চাই, দিতে হবে’ স্লোগানে ফেটে পড়ে।

সাজেদা বিক্ষোভের মূলমঞ্চে গিয়ে বলেন, “আমাকে প্রধানমন্ত্রী আপনাদের দাবির কথা শুনতে পাঠিয়েছেন। আপনারা কী চান?”

বিক্ষোভকারীরা তখন সমস্বরে দাবি তোলে- “ফাঁসি চাই, ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই।”

স্লোগানের কারণে এক পর্যায়ে কথা বলতে না পেরে সাজেদা শাহবাগ ছাড়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×