বিএনপি সমর্থক ভাই, বোন এবং শ্রদ্ধেয় বিএনপি রাজনৈতিক নেতৃবৃন্দকে বলছি, ইংরেজি পরীক্ষা দিলেই কেবল ইংরেজির মার্ক পাওয়া যাবে।
ভূগোল পরীক্ষা দিয়ে ইংরেজি মার্ক আশা করা যায় না।
তেমনি আজকে বাংলাদেশের নতুন প্রজন্ম চত্বরে একত্রিত হয়েছে শুধু যুদ্বাপরাধিদের যেন সর্বোচ্চ শাস্তি হয় তার জন্য। কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়।
আপনারা প্রজন্ম চত্বরে তরুণদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন আবার বলছেন তত্বাবধায়ক সরকারের বিল আনলে আপনারা তরুণদের সাথে সংহতি প্রকাশ করবেন। সত্যি সেলুকাস!
এই প্রজন্মের মানুষ হিসেবে তরুনরা দেশের গতানুগতিক রাজনীতিকে ঘৃনা করে, আপনারা সব রাজনৈতিক নেতৃবৃন্দ, বিগত দিন গুলোতে আপনাদের প্রতি ওদের জুতা, বোতল ছুড়া দেখে আশা করি ব্যাপারটা টের পেয়েছেন. সময় থাকতে সাবধান হোন, নইলে দেশের কোনো রাজনীতিবিদ হালে পানি পাবেন না. নতুন প্রজন্ম দীর্ঘায়ু হোক, ধন্যবাদ.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




