প্রতিক্ষা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
তুমি আমার হাত ধরে বিশাল ঐ আকাশপানে চেয়ে থাকতে যখন,
আমি প্রশ্ন করতাম , কি দেখ অমন করে ?
উত্তরঃ খুঁজি , বিশালতা । আমি বলতাম, কার ?
উত্তরঃ তোমার ভালবাসার ।
আমি মিষ্টি হেসে বলতাম , কি পেলে?
দুষ্টু হাসি মেশানো জবাবঃ বলব না ,
তোমার ভালবাসা !! আমি তোমার চেয়েও তোমায় বেশী ভালবাসি ।
আমি মেনে নিতাম , আর অপলক শুধু তোমায় দেখতাম ।
মনে কি পড়ে তোমার, আমাদের সেই ভালবাসার কথন ?
মনে কি পড়ে তোমার ?
সেই বিকেলটির কথা , ঘনায়মান আধাঁর উপেক্ষা করে
ডুবন্ত সূর্যের শেষ স্নিগ্ধ আলোয় তোমার স্নান ।
নদীর তীরে বসে আমার ডাকে তোমার বিরক্ত কন্ঠের জবাব ,
জ্বালাতন করো না তো , আমায় ভিজতে দাও আলোয় !
উদ্দ্বীগ্ন আমার বার বার বলে উঠা ,
দেখো কটা বাজে , আধাঁর ঘনাচ্ছে , চল ফিরি ।
তুমি বললে, দেখ কী সুন্দর ! নদীর ওপ্রান্তে ডুবে যাচ্ছে সূর্যটা ।
কী চমৎকার আলো ছড়াচ্ছে !!
আর উপেক্ষা না করে আমিও সুন্দরের খোঁজে দৃষ্টি মেললাম ।
কিন্তু এ কী !!!
আমি বাক্যহীন, হতবাক হয়ে যাই সৌন্দর্যে !
দৃষ্টি সরে না আমার তোমার মুখ থেকে ,
রাঙা সোনালী এক আলোতে আলোকিত হয়ে আছ তুমি
তোমা হতে ঠিকরে বেরুচ্ছে এক সুন্দর আলোকচ্ছটা ।
মুগ্ধ আমি চমকে যাই তোমার প্রশ্নে ।
ফুরিয়ে যাবার আগে সব কিছুই কি এমন সুন্দর হয়ে যায় ?
আমি চুপ হয়ে যাই , চেয়ে দেখি ডুবে গেছে সূর্য ।
বুঝি তোমার প্রশ্ন , কিন্তু আমি উত্তরহীন , আমি ভীত
এক অজানা ভয়ে ।
দেখতে কি পাও তুমি ?
প্রতিটি নিশিযাপন করি আমি , উধঃপানে চেয়ে চেয়ে
সুন্দর এক নক্ষত্রের খোঁজে , কিংবা নক্ষত্ররাজীর মিলনে
যদি দৃশ্যমান হও তুমি !
আর একটিবার সুন্দর তোমাকে দেখতে চায় হৃদয় ।
একা তো রাখলে আমায়, বহু দিন । আর কতো ?
অন্তত সেই সুন্দর সময়গুলোর স্মরণে দেখা দাও ।
তোমার সৌন্দর্যকে হৃদয়ে গেঁথে সুন্দর হব আমি ।
পৃথিবীর স্মৃতি থেকে ভ্রষ্ট হব আমি ।
অতঃপর ... নিঃশেষ ... বিলীন .... শান্তি .....
৩টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।