অরণ্য দুহিতা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
উঁচা উঁচা পাবত তহিঁ বসই সবরী বালী
মোরঙ্গি পীচ্ছ পরিহান সবরী গীবত গুন্জরী মালী
শবরপা, চর্যাগীতিকা।
আষাঢ় আকাশ;
মেঘেদের চকমকি থেকে
হাজার বছরের ছায়াবৃতা হঠাৎ-আলোকিত:
সহজ সুন্দরী,জানি তার মুখ।
বিশদ বিকাশে আঁকা হলে সাধ্যাতীত অনুমান,
দৃষ্টি বিভ্রমের বিদ্যুৎ বাহিনী
থেকে থেকে অন্ধকারের শবানুগামি
পূর্ন সহজিয়া মর্যদায়।
মেঘজ আলোয় চকিত চাউনির সাথে
এ চোখেরও মুগ্ধ-সমাপতন:
প্রাচীনা-কুয়াশা-জড়ানো সন্ধ্যাভাষা যেনবা সে
প্রিয় অস্পষ্টা আমার!
দোভাষী হতে আগ্রহী চাঁদের আবেদনও ফিরিয়েছি নম্রতায়,
ভাতঘুমে-নিহত-সূর্য না জাগুক আপাতত
পুরুষালি কোলাহল-কৌতুহল সমেত;
আমার আকাশে পায়চারি করছেন আজ
শবরী বালিকার কবি।
চকমকি আলো নামে মুখের পাশটিতে
অশরীরী আলোছায়া বনের উপমান
মেঘে মেঘে বেলা হয় আকাশ অন্ধকার
সে মেয়ে রেখে যায় একান্ত অভিজ্ঞান
কিংবা আমিই প্রথম তাকে ডেকে উঠি বিস্ময়ে:
অরণ্য দুহিতা!
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।