বেলা যায়,
খুব বেশি দূরে আর কই যাবো মৃত্যুর পর:
বাংলা পয়ারে জড়িয়ে থাকবো স্বর্নলতা
অথবা চা-খানার আড্ডায় দেয়ালের মাছি,
নতুন মুদ্রনের ঘ্রাণ ভালবেসে
আন্দরকিল্লার মোড়ে সবুরের লেটার প্্েরসে,
কতদূর যাবো আর একুশের বটতলা থেকে।
বেলা যায়
খুব বেশিদূরে আর কই যাবো
বেলা গেলে,বাস থেকে নেমে কত্তো কাজ!
পাড়ার মোড়ে অফিসফেরত টুকিটাকি মুদি আছে
গৃহিনীকে একটা মিস-কল দেওয়া আছে Ñ‘ফিরেছি আমি’
বালুর মাঠে স্বাস্থ্যসম্মত হাঁটাহাঁটি শেষে
‘সন্তানের মুখ ধরে একটি চুমু খাবো’
বন্ধুহীন সন্ধ্যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


