সারাদিন কে থাকে কার বেদনাবিলাস?
ঝড়ঝাপটায় এলোমেলো হৃতসর্বস্ব মানুষ
সেও কি ভারবাহী হীনগর্দভ সেজে
স্মৃতির সিন্দুক বয়ে বেড়ায় অনিশ্চিতের রোদে!
ঘরভরতি টুকটাক প্রাক্তন নির্যাস, নীলখাম ফেলে রেখে
কে থাকে কার সারাদিনের বেদনার নাম!
চিরবিরহের অনবদ্য মহড়ায় কে আর সাজায় বিয়োগের দিন,
কে আর শিল্পশিথিল অভিমানে
বেদনায় ঘুরে বেড়ায়!
স্মৃতির আক্রোশ
সেও একদিন গবাদি পশুর চোখে যিতিয়ে যায়;
কে থাকে কার সারাদিনের অমোঘ অভিমান!
উথালপাথাল যৌবনের দিনে,সুখের সন্ত্রাসে
দূরাগত জ্যোৎøার হলুদ উজ্জ্বলতা
মননের গালিচায় নাচবে ক’দিন আর দুর্দান্ত খিলজির ধরণে!
বায়বীয় সম্পর্ক-টম্পর্কে মানুষের অনাস্থা বড়ো আজকাল ;
বাক্যবিহীন নমস্কারে
সূর্যকে-অপ্রতিভ-করা দায়িতার আলো দেখবে কে আর।
সারাদিনকে থাকে কার তীর্থভূমির নাম।
মানুষই নাচতে ভালবাসে আপন ভূগোলজুড়ে বিপরীত মুদ্রায়।
নিমজ্জনের সময় যে এসে দাঁড়ায় ঈশ্বরের ভূমিকায়,
খড়কুটো সে এক দিন : উনুনে যোগায় অস্বীকৃত ইন্ধন।
এই ভাবে সমুহ প্লেটোনিক তীব্রতা
গুটিবসন্তের জীবানুর মতো বঙ্গোপসাগরে ভেসে যায়।
কে থাকে কার সারাদিনের কৃষ্ণ রাধা নাম।
প্রকৃত মুক্তি অসম্ভব বলে চীৎকার করে ওঠে কেউ কেউ ;
রমনীর বুকে থেকে যেমন মেঘের কবুতর,
প্রেমিকের দুচোখ থেকে নাকি ওরকম
ভালবাসা
মহীয়স দীপ্তিতে ঠিকরে বেরোয়!
এই মানবিক ভালবাসা
আকাশ কুসুম জাবর কাটবে না গবাক্ষে:
’নির্ভরতা তুমি আমার নির্ভরতা!’
সারাদিন কে থাকে কার নির্ভরতার নাম?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


