আমার আকাশে আজ সারাদিন দুঃখের ক্যাম্পিং,
দিকে দিকে রবীন্দ্রিক মেঘের তাঁবুতে বিরহের ঘনজল।
একদিন ভালবাসা ছিল কিনা
আজ আর মনে পড়ে না। উথালপাথাল ঘৃণা
মাত্রাবৃত্তহীন ঢেউয়ের মতো এসে
উদার কোন তটরেখা ভেবে
ছুঁয়ে যায় বুকের কার্নিশ।
আজকাল আনন্দকে কাছে পিঠে দেখলেই
জাপটে ধরে কাঁদি।
আনন্দ সয়না আমার,
চোখ বেয়ে নেমে চলে যায় মৃত্তিকায়।
ঝড় ঝাপটা থেমে গেলে
পাখিরাও উচ্চে:স্বর জীবনবাদী হয়ে উঠে;
মাত্রতো চিলতে মেঘ,তবু অভিমান এরকম
পৃথিবীকে বুঝি আর কোন ভোরেবেলা বলবো না :কী সুন্দর!
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


