পেশা কৃষি এবং তার অন্তরালে
২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ আমার এলাকায় .._____.. অফিসে গিয়ে নতুন এক অভিজ্ঞতার সঞ্চার হলো।এক ভদ্রলোকের ফরম পূরণের একপর্যায়ে যথার্থ পেশা লেখাতে তিনি বেশ অখুশি।তার ইচ্ছে পেশা হিসেবে কৃষি দেওয়া হোক।ব্যাপারটা বেশ বিস্ময়কর মনে হল,কারণ তাকে ব্যাক্তিগত ভাবে চিনি। যার ব্যবসার পাশাপাশি বড় সুদের কারবার তার আবার কৃষক হবার সখ হল কেন? ভাবলাম হয়তোবা কৃষি পেশাটার প্রতি তার একটা ভালবাসা থাকতে পারে অথবা পেশাটা তার কাছে গৌরবের। মাসিক আয়ের পরিমান উল্লেখ করতে গিয়েই সে জানাল - আচ্ছা আয়ের পরিমান কি দিতেই হবে, না দিলে হয় না? আর দিতেই যদি হয় তাহলে দু'হাজার টাকা লিখে দাও ।দ্বিধাগ্রস্থ চোখে তাকিয়ে রইলাম কিছুক্ষণ, ছোট মাথায় কিছুই ঢুকতেছে নাহ।
পরক্ষণে মনে হলো - নিজের মেকি চরিত্র ঢেকে সত্যিকারের গৌরাবান্বিত কৃষক হিসেবে নিজেকে উপস্থাপনের মাধ্যমে বিবেকের জ্বালা মেটাতে? নাকি নিজের নিরাপত্তার স্বার্থে ? অথবা নিজের জোচ্চুরি ঢাকতে ? নাকি অভাবগ্রস্থ কৃষকের পেশা দেখিয়ে রাষ্ট্রের কাছ থেকে সুবিধা লুটতে?মুখোশের আড়ালে এই বিকৃত মুখের মানুষ আজ পরিবার থেকে রাষ্ট্রকাঠামোর সর্বস্তরে বিস্তৃত ।
সাধু সাবধান।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি...
...বাকিটুকু পড়ুন
আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে...
...বাকিটুকু পড়ুনআচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন