somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

.........বেশ্যাগিরি ঢের ভাল

১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাশেদের খুব মন খারাপ,মুখ ভার করে ঘরে বসে আছে সে।বউ চলে গেলে যা হয়।পাড়া পড়শিরা এসেছে,কেউ শান্তনা দিচ্ছে,আবার কেউ মুখ-বিকৃত করে বলাবলি করছেন- অমন মেয়েমানুষ ঘরে না থাকায় ভাল।
রাশেদের কপাল মন্দ,এদানিং সময়টা খারাপ যাচ্ছে। কাজে বেরিয়ে এই ক-দিনে একটা কিছুও হাত সাফাই করতে পারেনি।বাড়ি ফিরে শুনল--বউ পালিয়েছে।রাশেদ পেশায় একজন চোর।পড়শীরা সবাই তাকে ঘৃনা করে,তবও এখন তার বিপদে পাশে এসে দাঁড়িয়েছেন,এত কষ্টের মাঝেও সবার সহানুভূতি দেখে নিজেকে ধন্য মনে করছে সে,কারণ এই মানুষ গুলো আজীবন তাকে ঘৃনাই করেছে।

চুরির বাজার খারাপ হয়ে যাচ্ছে দিনদিন।রাশেদের মত চুনোপুঁটিরা খাবি খাচ্ছে,আর রাঘব-বোয়ালরা
দান মারছে।সোনার জিনিষ এখন খুব কম লোক ব্যবহার করে,এখন ইমিটেশন-যুগ।পিতলের থালা-বাটির জায়গা নিয়েছে মেলামাইন,স্টেনলেস স্টিল।বাড়ীতে কেউ এখন টাকা রাখেনা, টাকা রাখে ব্যাংকে।সেই তুলনায় পকেটমারদের রমরমা।রেজা সর্দার কতদিন ডাকছে--আমার দলে ভিড়ে যা,এমন কাজ শিখিয়ে দেব,রাজার হালে থাকবি।অন্যদিকে মহাজন চোখ রাঙায়-আমাকে ছাড়লে হাপিশ করে দেব,যেমন করে হোক মালপত্র আন।

রাশেদ গেছিল অন্য গ্রামে চুরি করতে।আর এরই মধ্যে বউ পালিয়েছে।না,কোন চোরের হাত ধরে নয়,এক ফেরীওলার সাথে।পড়শীদের কেউ একজন বলল- পালিয়ে আর যাবে কতদূর,শেষগতি ওই পতিতা-পল্লী।একজন বলল- চলে গেছে তো কি হয়েছে, তুই আবার বিয়ে করবি রাশেদ।

রাশেদ বলল-না।
-তবে যে তোর বংশের নাম মুছে যাবে।
-যাক মুছে,আমার বাবা চোর ছিল,তাই আমি চোর।বউ পালিয়ে ভালই করেছে,চোর জন্ম দেওয়ার চেয়ে বেশ্যাগিরি ঢের ভাল।

পড়শীরা সবাই নিরবে চলে গেলেন।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

লিখেছেন জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬

১৮ বছর পর্যন্ত সবাই শিশু!

শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

×