somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবু সুরঞ্জিত সেনগুপ্ত

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বর্ষীয়ান আওয়ামী নেতা সুরঞ্জিত সেনগুপ্ত পরপারে চলে গেলেন। তিনি নিঃসন্দেহে উপমাদেশের একজন বিখ্যাত পার্লামেন্টেরিয়ান ছিলেন এবং দেশের সবচেয়ে সিনিয়র রাজনীতিবিদের মধ্যে একজন। ব্যক্তিগত ভাবে আমি আওয়ামী ঘরোয়ানা রাজনীতির খুব একটা সমর্থক না হলেও তার মত ঝানু রাজনীতিবিদকে ভক্তির চোখে দেখি।
বাবু সুরঞ্জিত সেনগুপ্ত সুনামগঞ্জের একটি আসন থেকে বেশ কয়েক বার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন। সুরঞ্জিত সেনগুপ্ত আর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী পার্লামেন্টে বক্তৃতা দিতে দাড়ালে পার্লামেন্টের চেহারাই পাল্টে যেত, টেলিভিশনের সামনে বসা দর্শকদেরও শরীর গরম হয়ে যেত। তারা একজনের পরে আরেকজনের ফ্লোর পাওয়া যেত অঘোষিত রেওয়াজ হয়েগিয়েছিল। দুইজনেই ছিলেন অসম্ভব মেধাবী, আইনজ্ঞ। দুইজনেই আজ ভিন্ন ভিন্ন কারনে পরলোকগত। সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধের মামলায় জেলে বন্দি হয়ে যাওয়ায় নবম পার্লামেন্টে তাদের দুজনের দ্বৈরথ দেখা থেকে দেশবাসী বঞ্চিত হয়, যদিও কিছুদিন দেখেছিল। ভারতের রাষ্ট্রপতি প্রনব মুখার্জীর ঘনিষ্ঠ বন্ধু হওয়া সহ ভারতীয় রাজনীবিদদের সাথে সখ্যতা থাকায় বাংলাদেশের একাংশ মানুষের ধারনা ছিল সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামীলীগের ভারতীয় লবি মেইনটেইন করেন। অন্যদিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা পাকিস্থানের স্পীকার বা ক্ষনকালের রাষ্ট্রপতি হওয়ার সুবাধে বাংলাদেশের একাংশ ও ভারতীয় কতৃপক্ষ মনে করত সালাউদ্দিন কাদেরের সাথে পাকিস্থানের আইএস আইয়ের সখ্যতা আছে। সুরঞ্জিত সেনগুপ্ত সারাজীবন খালেদা জিয়াকে কথার চাবুকে রক্তাক্ত করেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীও শেখ হাসিনাকে নিয়ে বিদ্রুপ করেছেন। সুরঞ্জিত সেনগুপ্ত রাজনৈতিক প্রতিপক্ষ কে নিয়ে অনেক বিতর্কিত বক্তব্য দিয়েছেন, বিভিন্ন কারনে বিতর্কের সৃষ্টি করে তুমুল সমালোচিত হয়েছেন। সংবিধানের যে বিতর্কিত পঞ্চদশ সংশোধনের মাধ্যমে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, যার থেকে বাংলাদেশের রাজনৌতিক সংকটের শুরু সেই সংশোধন কমিটিরও প্রধান ছিলেন বাবু সেনগুপ্ত। ৫৫ বছরের রাজনীতির জীবনে মাত্র একবার মন্ত্রী হয়েছিলেন কিন্তু দুর্নীতির অভিযোগে কালো বিড়ালের তকমা পেয়ে মন্ত্রীত্ব থেকে তাকে ইস্তফা দিতে হয়েছিল। এতকিছুর পরেও তিনি যে বর্নাট্য রাজনৈতিক জীবন রেখে গেছেন, তার জন্য তিনি বেচে থাকবেন অনেকদিন।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×