somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাটার প্রতীক্ষায়

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

##########################
ভাটার প্রতীক্ষায়
*****
যখন আমি আতঙ্কিত হয়ে ভাবি যে, কিছু অর্বাচীনের অপরিণামদর্শী উন্মত্ত আবেগকে প্রশ্রয় দিয়ে নির্বিচারে তাদের দাবিকে প্রতিষ্ঠিত হতে দিলে বিচার বিভাগ আবারও তার স্বাধীনতা হারাবে, আর তা’ এমনভাবেই হারাবে যে, হাজার প্রজন্মান্তরেও প্রায়শ্চিত্তের শেষ হবে না,--আমার অস্থিরতা দেখে, আমাকে অভয় দিয়ে আমার মান্য গুরুজনেরা, শ্রদ্ধেয় মহাজনবর্গ তথা জনসাধারণ, কড়াভাবে বুঝিয়ে দেন, প্রকাশ্যে বোধগম্য অনুবাদে তেনারা শুনিয়ে দেন, ‘ওহে আমাদের চুক্তিবদ্ধ করণিক, নিজে নিজে কিছু ভাববে না চুক্তিতেই তুমি আমাদের সাদামাটা কেরানি, --না-পোষালে তুমি চুক্তি ভেঙ্গে যাচ্ছেতাই ভাবতেই পারো, তোমার শূন্যস্থানকে শূন্য না-রাখার জন্যে তোমার চে’ যোগ্যতর অনেকেই অপেক্ষমাণ আছে। তোমাকে জানানো বা না-জানানো এখানে সমান গুরুত্বহীন, তবু জেনে যাও, বিচার বিভাগের স্বাধীনতা হরণের কোনো চেষ্টাকেই আর কখনোই সফল হতে দেওয়া হবে না, এমনকী সুসংগঠিত আত্মঘাতী কোনো বাহিনীর আত্মাহুতিতেও। আজকের জোয়ার আগামীতে দেখবে এপ্রিলের মাঝামাঝিতে, দৃষ্টির আড়ালে সরে গেছে স্বাভাবিক ভাটার টানে।’
অপদস্থ হতে পারিনি আমি, বরং দুর্ভাবনাকে ছেড়ে দিয়ে সান্ত্বনাকে টেনে নিতে পেরেছি, আর পেরেছি ক্রান্তিকালের সাময়িক বিষণ্ণতাকে দুশ্চিন্তার সাথে বেঁধে দূরে ছুড়ে ফেলতে।
আত্মসুরক্ষিত আমি নিজেকে ধন্যবাদ দিতে পেরে ধন্য।


করণিক : আখতার২৩৯

রঙ্গপুর : ১৪/০২/২০১৩খ্রি:

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×