somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্বাচীনের প্রতি

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অর্বাচীনের প্রতি
===============================
বাস্তবে, ক্যাডারদের কাছে তাদের লিডারেরা বা পোষকবাপেরা (গডফাদারেরা) বন্দি। পোষকবাপেদের ভারাক্রান্ত নড়বড়ে অভিশপ্ত ঘাড় ক্যাডারদের কীর্তিকলাপের কোনো দায়ভার বহন করতে পারে না, তবে যে-কেউ কারো মাথায় কাঁঠাল ভেঙ্গে খেতে চাইলে, তার জন্যে পোষকবাপের মাথার চে’ সহনশীল নমনীয় মাথা এ-জগতে দ্বিতীয়টি নেই। কিন্তু, এখানে সিনেমাতেও যদি তা’ দেখাতে চায় কেউ, তার সিনেমাটা বাণিজ্যসফল হবে না। বাণিজ্যই যেখানে প্রাথমিক লক্ষ্য, আর মিথ্যাচারেই যেখানে বেশি মুনাফা হয়, সেখানে কাহিনীচিত্রটিকে সত্য থেকে যত দূরে রাখা যায় লাভের হারটা ততটাই বাড়ে। ‘জনগণ’ মানে ক্ষমতাহীন নিরীহ নির্বোধ কিছু প্রাণী, কিম্বা ‘দলোনেতাদের অঙ্গুলিহেলনে সন্ত্রাসীরা উঠে-বসে’ -এমন ধারার প্রকাশনার কাল্পনিক চিত্রনাট্যগুলোই বাজারে বেশি কদর পায়। আপনি নিতান্তই সরল এবং বোকা, তাই বাস্তবধর্মী সিনেমা বানানোর দাবি জানাচ্ছেন, --নইলে এমন অবান্তর প্রস্তাব কখনোই উপস্থাপন করতেন না। আমাদের কাছে আকর্ষণীয় ‘জাতীয়’ দৈনিক পত্রিকা এবং ‘জাতীয়’ প্রচারমাধ্যমগুলোর বৈশিষ্ট্য এবং চরিত্রের প্রতি শ্রদ্ধাবনত থাকলে আপনি অনেক কিছুই শিখতে পারতেন। আপনাদের মতো বিরক্তিকর প্রতিক্রিয়াশীলদের অত্যাচারে আমাদের বাণিজ্যজীবীরা কেবল বিরক্তই হচ্ছে। তারা আগের মতো শান্তিতে তাদের ধর্মবাণিজ্য, যুদ্ধবাণিজ্য, বিভাজনবাণিজ্য, ঘোষণবাণিজ্য, বাক্যবাণিজ্য, কোঠাবাণিজ্য, সুপারিশবাণিজ্য, জুজুপ্রদর্শনবাণিজ্য, অঙ্গীকারবাণিজ্য, বুলিবাণিজ্য, টোপবাণিজ্য, প্রাকৃতিক-দুর্যোগ-বাণিজ্য, পদায়ণবাণিজ্য, বসনবাণিজ্য, মোড়কবাণিজ্য, সিনেমাবাণিজ্য, টকশোবাণিজ্য এবংবিধ কোনো বাণিজ্যই তেমন নির্বিঘ্নে চালাতে পারছে না। অজাতকূলশীল আপনারা নিজেরাও বাণিজ্যে জড়াবেন না, অন্যদেরকেও শান্তিতে বাণিজ্য করতে দেবেন না, --এতে যে কী লাভ পান আপনারা, --আমার ঘিলুতে ঢোকে না। ঘরে বাইরে কেউ-ই তো আপনাদেরকে সহ্য করতে পারে না, আপনারা জানেন, উদ্ভট উপদ্রব হিসেবে গণ্য ক’রে ঘৃণাভরে তারা আপনাদেরকে নীরবে এড়িয়ে চলে, -এমনকী অর্থহীন কালক্ষয় মনে ক’রে নিয়ে তারা আপনাদেরকে কোনো আঘাতও করে না, --তারপরও কেন যে আপনারা জাতে ওঠেন না, আমি ভেবে কূল-কিনারা পাচ্ছি না। তবে, এখানে আমি আমার সত্যানুভূতি সরলভাবে প্রকাশ করতে পেরে নিজেকে ধন্যবাদ জানাচ্ছি।


করণিক : আখতার২৩৯


০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×