আত্মধিক্কার ঠেকাতে গিয়ে
---------------------------------------
যেখানে জনগণের যেমন আচরণ,
সেখানে শাসনতন্ত্রের তেমনি প্রতিফলন-
ধর্মশাস্ত্রের বাণীতে ঐ বিধিবদ্ধ নিদর্শন,
এখানে কার সাধ্য আছে যে, করবে তা’ খণ্ডন!?
সময়ের অপচয়ে, অতিবোদ্ধার যুক্তির ক্ষয়ে,
কাতর দেহে ক্লান্ত মনোবলে, নিত্য বিফলে,
অজ্ঞতার অজুহাতে নিজেদের স্বেচ্ছাচারের দোষও,
অন্যের দায়ভারে চাপানোর চেষ্টার ব্যর্থতা যত,
সে তো নিজেকেই মেলে ধ’রে অপদস্থ হওয়ার মতো-
আত্মধিক্কার ঠেকাতে গিয়ে আত্মপ্রতারণা,
তাতে সত্যের নড়চড় হয় না,
সত্যটাই জাগে বিবেকে,
এ যেন পরণের লুঙ্গি তুলে মুখ ঢেকে-
প্রকাশ্য পরিবেশে লজ্জা ঢাকার ব্যর্থ চেষ্টার মতো,
হঠাৎ যদি নিজের চোখেই ধরা পড়লো তো,
নিজেদের আচরণ দেখে, নিজেরাই বিব্রত।
------------------------------------
দর্শক : আখতার২৩৯
আত্মধিক্কার ঠেকাতে গিয়ে
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




